এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘আমার নাম করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইলেও দেবেন না', লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সতর্ক করলেন মমতা

Mamata Banerjee: রবিবার জিয়াগঞ্জে প্রচারে গিয়েছিলেন মমতা।

কলকাতা: নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম করেও যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চায়, দিতে নিষেধ করলেন। মমতার দাবি, টাকা দেবে বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইতে পারে বিজেপি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পেয়ে গেলে 'লক্ষ্মীর ভাণ্ডারে'র টাকাও হাতিয়ে নিতে পারে তারা। (Mamata Banerjee)

রবিবার জিয়াগঞ্জে প্রচারে গিয়েছিলেন মমতা। সেখানেই সকলকে সতর্ক করেন তিনি। বলেন, "বহিরাগতদের থেকে সাবধান। একটা কথা বলে যাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, যদি আমার নাম করেও কেউ চায়, দেবেন না, তৃণমূলের নাম করে চাইলেও দেবেন না। বিজেপি এগুলো ছদ্মবেশে করছে। কী করছে জানেন! বলছে, 'আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকাব। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিন'। যেটুকু আপনার লক্ষ্মীর ভাণ্ডার আছে, কেড়ে নেবে। যেটুকু আপনার সম্পদ আছে, সেটাকেও কেড়ে নেবে আগামী দিন।" (West Bengal Assembly Elections 2026)

মমতা আরও বলেন, "একটা বাঘ-সিংহকেও বিশ্বাস করতে পারেন। বিজেপি-কে বিশ্বাস করবেন না, ওরা ভয়ঙ্কর, ভয়ঙ্কর অত্যাচারী। তাই বলি খেলা হবে! এবারের খেলাটা দুরন্ত খেলা। বাংলাকে রক্ষা করার খেলা, বাংলার মা-বোনেদের সম্মানের খেলা, বাংলার ভাই-বোনেদের ভবিষ্যতের খেলা, বাংলা ভাষাকে রক্ষা করার খেলা।"

মমতা জানান, অন্য ভাষাকেও সম্মান করে বাংলা। কিন্তু বাংলার মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, তার বদলা নিতে হবে। ভোট কেটেছে যারা, যত মানুষ মারা গিয়েছেন, সব কিছুর বদলা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। মমতা জানান, ভোট দিলেই শুধু হল না। অনেক জায়গায় পুনর্নির্বাচনের ব্যবস্থাও করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। সব খবর তাঁদের কানে আসছে। সব এজেন্সি দিয়ে চলছে, সব বিজেপি-র লোক বলে দাবি করেন মমতা। এদিন ২৯৪ আসনেই নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেন মমতা। তাঁকে ভরসা করে তৃণমূলকে ভোট দিতে আহ্বান জানান।

ED, CBI দিয়ে ভয় দেখালে যাতে কেউ পিছিয়ে না যান, তার জন্যও আবেদন জানান মমতা। তিনি বলেন, "সব এজেন্সি দিয়ে চলছে। সব ওদের লোক। থাক ওদের লোক। মানুষ আমাদের সঙ্গে আছেন। এখানকার প্রকৃত ভোটার ছাড়া যাতে অন্য কেউ ভোট দিতে না পারে..বিএলএ এবং সকলকে বলব, ইডি, সিবিআইয়ের ভয় দেখালে মনে রাখবেন, ইডি-সিবিআই মোটাভাই, ভোটের পর দেখা নাই। কাজেই পাল্টা কী করতে হয় আমরাও জানি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget