এক্সপ্লোর

Mamata Banerjee : ' ...তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই', মুখ্যমন্ত্রীর বক্তৃতায় ফের 'কুশব্দ' বিতর্ক

Loksabha Election Campaign : চড়ছে বাগযুদ্ধের পারদ আর দীর্ঘ হচ্ছে বিতর্কের তালিকা।  ফের মেজাজ হারালেন মমতা।

দীপক ঘোষ , সুমন ঘড়াই, কলকাতা : সাম্প্রতিক অতীতে তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে একটি 'অবাঞ্ছিত' শব্দপ্রয়োগ করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেদিন সঙ্গে সঙ্গে শব্দপ্রয়োগের পরপরই তা প্রত্য়াহার করে নিয়ে দুঃখপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। তাতেও জলঘোলা বন্ধ হয়নি। তারপর সম্প্রতি চালসায় তিনি বলেন, 'সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম' ! তারপর ফের মেজাজ হারালেন মমতা। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের দিনই ফের মুখ্য়মন্ত্রীর মন্তব্য় ঘিরে বিতর্ক বাঁধে। সেই ভিডিও সরাসরি পোস্ট করে কড়া ভাষায় নিন্দা করে বঙ্গ বিজেপি।  তৃণমূল প্রার্থীর প্রচারে, শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেই তাঁর মুখে আপত্তিজনক শব্দ শোনা যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিওটি পোস্ট করে  রাজ্য় বিজেপির তরফে এক্স হ্য়ান্ডলে লেখা হয়, 'একজন মহিলা মুখ্য়মন্ত্রীর ভাষা এত নিম্নরুচির? জঘন্য়! লজ্জা হওয়া উচিত।'  মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ' বলছে আমি ৭ টাকা বাড়িয়েছি। .. তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই।' এই কথা বলতে গিয়েই আপত্তিকর শব্দটি প্রয়োগ করে ফেলেন তিনি। আর তা নিয়েই আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'উনি সৃজনশীল, সৃষ্টিশীল। কবিতা লেখেন, গান লেখেন। হয়তো বাবা বলতে চেয়েছিলেন, মুখ ফসকে বেরিয়ে গেছে' 

এর আগে মাথাভাঙাতেও মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ের একটি শব্দ নিয়ে এরকমই বিতর্ক তৈরি হয়েছিল।  নির্বাচনী সভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে একটি শব্দ প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা। সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। সেদিন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুঃখিত, আমি শব্দটি প্রত্য়াহার করে নিচ্ছি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। রাগের চোটে। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। এটা আমাদের কমন ভাষা। কিন্তু আমি প্রত্য়াহার করে নিচ্ছি' 

তবে এরপরেই নির্বাচনী সভাগুলি করতে গিয়ে বারবার মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসায় তাঁর কনভয়ের সামনে চোর স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বলেন, 'এতবড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিভটা আমি টেনে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি।' 

চড়ছে বাগযুদ্ধের পারদ আর দীর্ঘ হচ্ছে বিতর্কের তালিকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget