এক্সপ্লোর

Mamata Banerjee: চলছে গণনা, তার মধ্যেই শাখাওয়াত মেমোরিয়ালে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়!

West Bengal News Update: সদ্য প্রাপ্ত ট্রেন্ড অনুসারে, এখনও পর্যন্ত বিজেপি পিছিয়ে রয়েছে ভবানীপুরে। এগিয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: তৃণমূল কংগ্রেসের ভোটে যে ধস নামছে, এই কথা বললে অতুক্তি হবে না। তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা অধিকাংশ কেন্দ্রেই পিছিয়ে পড়েছেন ইতিমধ্যে। আরও কিছু রাউন্ড বাকি থাকলেও, এই কথা বলাই যায় যে, বিজেপি একাই পার করে ফেলবে ম্যাজিক ফিগার। তবে এখনও চলছে ভোটগণনা, ভবানীপুরে এগিয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কেন্দ্রকে বলা হচ্ছিল, পশ্চিমবঙ্গের ভরকেন্দ্র। এই কেন্দ্রে মূলত লড়াই ছিল, বিজেপির শুভেন্দু অধিকারী আর তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। সদ্য প্রাপ্ত ট্রেন্ড অনুসারে, এখনও পর্যন্ত বিজেপি পিছিয়ে রয়েছে এই কেন্দ্রে। এগিয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই, কাউন্টিং সেন্টার শাখাওয়াত মেমোরিয়ালে এলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি মমতা।

গণনাকেন্দ্র ছাড়লেন প্রার্থী

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারে বারে বার্তা দিয়েছিলেন, গণনা শেষ হওয়ার আগে কোনও প্রার্থী, কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মী যেন স্ট্রং রুম ছেড়ে না যান। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছিলেন তিনি। সেখানে বলেছিলেন, বেশ কিছু কেন্দ্রে কাউন্টিং বন্ধ রাখা হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের তোয়াক্কা না করেই, কাউন্টিং সেন্টার ছাড়লেন তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। ১০ রাউন্ডের শেষে ১৯ হাজার ভোটে পিছিয়ে পড়তেই গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে রাজ্যের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে, দিকে দিকে শুধু গেরুয়া আবির খেলা চলছে। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকেরা মেতেছেন আবির খেলায়। 'জয় শ্রী রাম' স্লোগান উঠল নবান্নের সামনেও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

এর আগে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সবাইকে প্রণাম জানিয়ে বলছি, দয়া করে কাউন্টিং এজেন্টরা ও প্রার্থীরা, দয়া করে কেউ এলাকা ছেড়ে আসবেন না। স্ট্র রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, সেখান থেকে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আগে গতকাল থেকেই বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদের গুলো পড়ে দেখাবে। অনেক জায়গায় ২-৩ রাউন্ড কাউন্ট করার পরে, অন্তত ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূলের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR-এর নামে ভোট দখল করেছে। এখনও এমন ৭০ থেকে ১০০ টা সিট রয়েছে সেখানে আমরা জিততে পারি, কিন্তু সেটা বলছে না। পুরোটাই ভুয়ো খবর করাচ্ছে। ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশেরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে। আমি আমার কর্মীদের বলছি, এত মনখারাপ করার কিছু হয়নি। আমি বলেছিলাম, সূর্যাস্তর পরে আপনারা জিতবেন। ৩-৪ রাউন্ড কাউন্ট হয়েছে, কিন্তু এটা ১৪ থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।'

আরও পড়ুন: Malda Election Result 2026: ২১-এ অধিকাংশ আসনই ছিল তৃণমূলের দখলে, ২৬-এ মালদার মসনদে কোন দল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget