এক্সপ্লোর

বাংলার মসনদে মমতাই, শপথগ্রহণ ২৭-এ

কলকাতা: বাংলায় ফের সবুজ ঝড়। দুশোর ওপর আসন দখল করে ক্ষমতায় ফিরল তৃণমূল। গতবারের থেকেও বাড়ল আসন, বাড়ল ভোট শতাংশ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলার মসনদ দখল তৃণমূলের। অন্যদিকে মাত্র ৭৬টি আসনে দখল কংগ্রেস-সিপিএম জোটের। দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নির্বাচনের ফল স্পষ্ট হতেই কালিঘাটে তৃণমূলনেত্রীর বাড়িতে উৎসবে মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা। এই জয় সাধারণ মানুষের জয় বলে মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী। আগামী ২৭ মে রেড রোডে শপথ নেবে নতুন সরকার। এদিন গণনা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল, চালকের আসনে কারা বসছেন। কিন্তু, সব একজিট পোলের পূর্বাভাসকে কার্যত উড়িয়ে দিয়ে একেবারে একাই ডবল সেঞ্চুরি পার করল তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৯৪ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় ২১১ আসন দখল করেছে তৃণমূল। বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ৭৬ আসন। বিজেপি রেখেছে ৩টি এবং অন্যান্যরা ৪টি। এ বার লড়াটা কিন্তু ছিল বেশ কঠিন। কারণ, প্রতিপক্ষদের হাতে ছিল নানা অস্ত্র। দুর্নীতির অভিযোগ থেকে সিন্ডিকেট-তোলাবাজি-উড়ালপুল বিপর্যয়। অস্ত্র যাই হোক না কেন, বিরোধীদের নিশানায় ছিলেন একজনই। মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা নিশানা করেছে। পাল্টা তিনিও সুর চড়িয়েছেন। একদিকে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব। পাশাপাশি, মানুষের কাছে আবেদন, শুধুমাত্র তাঁকে দেখে ভোট দেওয়ার জন্য। ভোট হয়েছে দফায় দফায়। মমতাকে নিশানা করে বিরোধীরা ক্রমশ আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। ছেড়ে কথা বলেননি তৃণমূলনেত্রীও। প্রায় প্রতিটি সভা থেকে তিনি জবাব দিয়েছেন। আর ১৯ তারিখ একেবারে মোক্ষম জবাব। ২০০৬ সালে এক হয়ে যাওয়ার পর যে ভাবে দলকে তুলেছিলেন একার হাতে, ঠিক সেভাবেই এবার একেবারে দুশো পার। যাকে বলে কার্যত একা হাতে ম্যাচ জেতানো। একার হাতে ভোট বৈতরণী পার করানো।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget