এক্সপ্লোর

Agnimitra Paul: ১০০ দিনের টাকা না পাওয়ার অভিযোগে অগ্নিমিত্রাকে কালো পতাকা, বিক্ষোভ ইসলামপুরে

Agnimitra Faces Agitation: ইসলামপুরে বাইক ‍র‍্যালি করে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা...

অমিত জানা,মেদিনীপুর: মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে (Midnapore BJP Candidate Agnimitra Paul) কালো পতাকা দেখানোর অভিযোগ। বাধা দেওয়ার অভিযোগ ,তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের কুসমিতে প্রচারের সময় দেখানো হয় কালো পতাকা।

আজ সকালে চক ইসলামপুরে বাইক ‍র‍্যালি করে প্রচারে বের হন অগ্নিমিত্রা পাল। সেই সময়ই অগ্নিমিত্রা পালের প্রচার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ১০০ দিনের টাকা না পাওয়ার অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা।

সম্প্রতি পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। মেদিনীপুর কোতোয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি এবং থানায় তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেত্রী। হতাশার বহিঃপ্রকাশ, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

অগ্নিমিত্রা বলেছিলেন, মমতার পুলিশ আমাদের কেস দেবে না তো আর কাকে কেস দেবে? খড়গপুরের পর  মেদিনীপুরে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছিল FIR। বিজেপির অভিযোগ,  উত্তরবঙ্গের প্রচার সভা থেকে রামনবমী নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার প্রতিবাদে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। 

আরও পড়ুন, গান গেয়ে প্রধানমন্ত্রীকে নিশানা TMC প্রার্থী জুন মালিয়ার, গাইলেন..

পুলিশ সূত্রে খবর, আইসি না থাকায় অপেক্ষা করতে বলা হয়। যদিও বিজেপির অভিযোগ, FIR নিতে টালবাহানা করেছিলেন ডিউটি অফিসার। অগ্নিমিত্রা পাল থানায় পুলিশের সামনে বসে বলেছিলেন, FIR রিসিভ করবেন? আমাকে বাকিদের মতো ভাববেন না। আপনি আমাকে ধন্য় করছেন না. ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। FIR রিসিভ করুন।  আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। FIR রিসিভ করুন। আমি অভিযোগ করছি।' এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। তাতে ৩৫৩ ধারায় কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা ১৮৬, ৫০৬ ধারায় হুমকি ১২০(বি) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget