এক্সপ্লোর

Mothabari Violence: মোথাবাড়িকাণ্ডে NIA-র তলব সুজাপুরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্টকে

NIA Summon TMC Agent : মোথাবাড়িকাণ্ডে এবার ৯ জনকে তলব এনআইএ-র, এর মধ্যে সুজাপুরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্টও রয়েছেন

আবীর দত্ত, কলকাতা: মোথাবাড়িকাণ্ডে এবার ৯ জনকে তলব এনআইএ-র। সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে। কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকেও তলব করে পাঠিয়েছে এনআইএ।

  আরও পড়ুন, গণনা আগে স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে BJP, নিজেদের কেন্দ্রে মন্দিরে গিয়ে প্রার্থনা বিজেপি প্রার্থীদের

মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, সেখানে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার তদন্ত করতে নেমে, এনআইএ শুরুতেই রিরেজিস্টার করে বারোটি এফআইআর। এবং তারপর তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন গ্রেফতার হয়। হেফাজতে নেওয়া হয়, মোফাক্কারুল ইসলামকেও। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে, বেশকিছু ইলেকট্রনিক এভিডেন্স সেগুলি খতিয়ে দেখে, সিসি ক্যামেরা ফুটেজ ও মোবাইলের ভিডিও খতিয়ে দেখে, এনআইএ সূত্রে দাবি, বেশ কয়েকজনকে প্রয়োজন রয়েছে আরও জিজ্ঞাসাবাদ করার। সেই মর্মেই ৯ জনকে তলব করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এই ৯ জনের মধ্যে একজন রয়েছেন, সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। 

সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন এবিপি আনন্দ-কে জানিয়েছেন, ' আমার কাছে ৮ জন কল করেছে। আট-দশজনের মত আমাদের কাছে এসেছে। সমস্ত আমাদের নেতৃত্বরাই রয়েছে। ...' পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেছেন, এটা কাউন্টিংয়ের আগে কেন, ভয় দেখানো , যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যায়, কিন্তু নামটা তৃণমূল কংগ্রেস। লড়াই করেই আমরা এই জায়গাতে এসেছি। '

মোথাবাড়িকাণ্ডে মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক। আদালতে এমনটাই জানালেন NIA-এর আইনজীবী। যদিও মোফাক্কারুল ইসলামকে ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁর আইনজীবী।  বারোটি মামলার মধ্য়ে একটিতে জামিন পান মোফাক্কারুল ইসলাম। বাকি মামলাগুলির মধ্যে একটিতে তাঁর জেল হেফাজত হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা BDO অফিসে বিচারকদের আটকে রাখা, রাস্তায় তাদের গাড়িতে হামলার অভিযোগ আসে।

মালদার মোথাবাড়ির এই ভয়ঙ্কর ঘটনায় ধৃত ৪৯ জনকে তোলা হয় NIA-র বিশেষ আদালতে। যার মধ্যে ছিলেন মোফাক্কারুল ইসলামও। সম্প্রতি শুনানিতে NIA- এর আইনজীবী বলেন, মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক। তাঁকে জেরার প্রয়োজনীয়তা আছে। বিচারকদের ওপর আক্রমণের রাতে, বিশাল জমায়েতের সময় একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়, এই মোফাক্কারুলের পাশেই দাঁড়িয়ে ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার। মোফাক্কারুলের কথায় বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত রফা করছিলেন তাঁরা।

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget