এক্সপ্লোর

Mothabari Incident : মোথাবাড়িতে NIA পৌঁছতেই সব ঠান্ডা ! কী খুঁজে পেলেন আধিকারিকরা?

 জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই ভিডিওগ্রাফি সম্পন্ন করেছে NIA-র টিম। পাশাপাশি, ঘটনার খুঁটিনাটি জানতে শুরু হয়েছে জোরদার অনুসন্ধান।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : SIR-এর প্রতিবাদের নামে তাণ্ডবের অভিযোগে উত্তপ্ত মোথাবাড়ি। বিচারকদের আটকে রাখার মতো গুরুতর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জাতীয় স্তরের তদন্ত। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। সূত্রের খবর, শুক্রবার রাতভর মোথাবাড়ি থানায় ছিল তদন্তকারী দল। শুক্রবার মোথাবাড়িতে পৌঁছল NIA। তিনটি দলে ভাগ হয়ে BDO অফিস, থানা ও ঘটনাস্থলে গেলেন তদন্তকারীরা। সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে NIA । জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই ভিডিওগ্রাফি সম্পন্ন করেছে NIA-র টিম। পাশাপাশি, ঘটনার খুঁটিনাটি জানতে শুরু হয়েছে জোরদার অনুসন্ধান।

 কী কী খতিয়ে দেখছে NIA?

শুক্রবার বিকেলে DIG-র নেতৃত্বে মোথাবাড়ি পৌঁছে যায় NIA-এর ২৪ জনের টিম। সেখানে ৩ ভাগে বিভক্ত হয়ে যায় তারা। অন্যদিকে কলকাতায় চলে আসেন NIA-র IG সোনিয়া সিং। তদন্তকারী সংস্থা জানতে চাইছে—

  • বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন
  • সকাল থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল
  • BDO অফিসে কারা জমায়েত করেছিল
  • জমায়েতের নেতৃত্বে কারা ছিলেন
  • বিচারকদের উদ্ধার করতে এত সময় লাগল কেন

    রাতভর তদন্ত, জোরদার তৎপরতা

    মোথাবাড়ি থানায় পৌঁছয় NIA-র টিম। তবে প্রথমে থানায় ঢোকেননি NIA-এর তদন্তকারিরা। তাঁরা চলে যান মোথাবাড়ি মোড়ের দিকে।এরপর NIA-এর অফিসাররা যান BDO অফিসের দিকে। যেখানে বিচারকরা ঘণ্টার ঘণ্টার আটকে ছিলেন।  সূত্রের দাবি, গতকাল মধ্যরাত পর্যন্ত থানায় থেকেই তদন্ত চালিয়েছে NIA-র টিম। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    সেদিন কী ঘটেছিল বিডিও অফিসে ?

    বুধবার, ৩ জন মহিলা-সহ ৭ জন জুডিশিয়াল অফিসার আটকে পড়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে, দীর্ঘক্ষণ পর তাঁদের উদ্ধার করা হলেও রেহাই মেলেনি। রাস্তাতেও বারবার হামলার মুখে পড়তে হয় বিচারকদের। 

    এখনও পর্যন্ত গ্রেফতার কতজন?          

    বুধবার বিচারকদের উপর বেনজির তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। NIA-র টিম মালদা পৌঁছনোর আগেই, বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলাম নামে এক আইনজীবী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে CID. পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী।                

     আপাতত শান্ত মোথাবাড়ি

    ঘটনার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর নেই এলাকায়। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget