এক্সপ্লোর

Election 2026: একই কেন্দ্রে এবার মা-ছেলের লড়াই! বিজেপি প্রার্থীকে প্রণাম করে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী!

Election 2026 Unknown Story: জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবারেও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি প্রার্থীকে প্রণাম করে তৃণমূল প্রার্থীর প্রচার শুরু।
  • প্রশিক্ষক ও শিষ্যর লড়াই, যা সকলের নজরে।
  • শিখা চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে হাতেখড়ি রঞ্জন শীলের।
  • গুরু-শিষ্যের লড়াইয়ে কে জিতবে, সেটাই এখন প্রশ্ন।

সনৎ ঝাঁ, শিলিগুড়ি: মা'কে প্রণাম করে নির্বাচনের প্রচার শুরু করলেন ছেলে। বিজেপি প্রার্থীকে প্রণাম করে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী! শুনতে অবাক লাগলেও ঠিক এটাই ঘটছে জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে। 'মা'-এর পার্টিতে আর ছেলের দল আলাদা! কীভাবে এমন হল? এই ঘটনার শিকড় একটু গভীরেই।

জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবারেও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব-কে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চট্টোপাধ্যায়। এবার গৌতম দেব শিলিগুড়ি বিধানসভা আসন থেকে ভোটের লড়াই লড়ছেন। আর ডাবগ্রাম ফুলবাড়ীতে তৃণমূল প্রার্থী করেছে শিলিগুড়ি পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। কিন্তু এই রঞ্জন শর্মার সঙ্গে ঠিক কী সম্পর্ক শিখার?

ইতিহাস বলছে, বর্তমান বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন বর্তমান তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। ২০২১ সাল পর্যন্ত শিখা চট্টোপাধ্যায়ই রঞ্জন শর্মাকে হাত ধরে রাজনীতির পথচলা শিখিয়েছেন। কিন্তু ২০২১ সালে নির্বাচনের আগে দল বদল করে বিজেপিতে যোগ দেন শিখা চট্টোপাধ্যায়। নিজের রাজনৈতিক জীবনের গুরু-মা-কে হারান রঞ্জন। দলে যোগ দিয়ে, নির্বাচনে লড়ে জয়ী হন শিখা। বিজেপির বিধায়ক হন। অন্য দিকে রঞ্জন থেকে যান তৃণমূলেই। তৃণমূলের কাউন্সিলর হিসেবেই কাজ করেন তিনি।

এবার নির্বাচনের টিকিট পেয়েছেন ২ জনেই। ২ দল থেকে। তাই ডাবগ্রাম ফুলবাড়ীতে এবার মা-ছেলের লড়াই। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে গতকাল বিকেলে কলকাতা থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান রঞ্জন শীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে আজও 'মা' বলেই ডাকেন রঞ্জন। বৃহস্পতিবার সকালে সেই 'মা'-কে প্রণাম করেই নিজের নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা। ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি প্রার্থী রঞ্জন শীল শর্মার গুরু মা, শিখা চট্টোপাধ্যায় ছেলেকে আশীর্বাদও করলেন। বললেন, 'শুভবুদ্ধির উদয় হোক, দেশের জন্য দশের জন্য ভালো কাজ করুক রঞ্জন।'

শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ী এবার এক অন্য লড়াই দেখবে। রাজনৈতিক গুরু মা এবং পুত্রের লড়াই ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ী আসনে তৃণমূলের জোর তেমন নেই। এই আসনে শিখা চট্টোপাধ্যায়কে হারাতে তাঁরই রাজনৈতিক জীবনের পুত্রকে হাতিয়ার করেছে রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস। রঞ্জন এদিন বলেন, 'শিখা দেবী আমার মা। মাকে প্রণাম করেই প্রচার শুরু করলাম। রাজনীতি আর ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্যক্তিজীবনে ওঁর আশীর্বাদ নিয়েই আমি চলি, আগামীদিনেও চলব।

ইতিমধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ী আসনে শুরু হয়েছে গুঞ্জন, শিখা চট্টোপাধ্যায়কে কী হারাতে পারবে রঞ্জন? তবে মা এবং ছেলের এই লড়াইয়ে কে জেতে তা সময় বলবে। এই কেন্দ্রের দিকেই পাখির চোখ বিজেপি এবং তৃণমূলের কেন্দ্রীয় শিবিরের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget