এক্সপ্লোর

Mahua Moitra : বর্ণাঢ্য শোভাযাত্রা, হুড খোলা গাড়ি চেপে গিয়ে মনোনয়ন জমা মহুয়ার

Lok Sabha Election 2024 : বিভিন্ন বিধানসভা এলাকা থেকে আসা কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মনোনয়নের শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর : বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচুর কর্মী ও সমর্থককে নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আজ দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা। হুড খোলা গাড়িতে চেপে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে নদিয়ার জেলাশাসকের দফতরে পৌঁছান মহুয়া। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও অন্যান্য বিধায়করা।

এছাড়াও বিভিন্ন বিধানসভা এলাকা থেকে আসা কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মনোনয়নের শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। মহুয়াকে স্বাগত জানাতে রাস্তার দু'পাশে জড়ো হয়েছিলেন দলের অসংখ্য কর্মী সমর্থক। মহুয়া তাঁদের কাছে আসতেই শুরু হয় পুষ্পবৃষ্টি। জেলাশাসকদের দফতরে পৌঁছে জেলাশাসক এস অরুণপ্রসাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন মহুয়া।

এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর লড়াই, বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এস এম শাদির সঙ্গে। কৃষ্ণনগর লোকসভা আসন থেকেই গতবার জিতেছিলেন মহুয়া মৈত্র। লোকসভায় বরাবর বিজেপি এবং নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবে পরিচিত মহুয়া মৈত্র। গত লোকসভার শীতকালীন অধিবেশনে 'ক্য়াশ ফর কোয়েশ্চেন' অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই সময়ে আগাগোড়া তাঁর পাশে দাঁড়িয়েছে দল। মহুয়াকে ফের তাঁর পুরনো কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল বুঝিয়েছে দিল্লির লড়াইয়ে মহুয়া মৈত্রের উপরেই পূর্ণ আস্থা রাখছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই শুরু করেন প্রচার।

সেখানেও মহুয়া মৈত্রের প্রশংসার সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, 'মহুয়ার উপর অত্যাচার হয়েছে, লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা বলত বলে মহুয়ার উপর অত্যাচার করেছে। মহুয়ার বৃদ্ধ বাবা-মাকেও ছাড়েনি, ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে।'

এমনকী মহুয়া মৈত্রের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থীকে নিয়েও কড়া সমালোচনা করেন মমতা। তিনি বলেছিলেন, 'মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছে, তাঁর পরিবারের ইতিহাস ভুলে গেছেন? ইংরেজদের সাহায্য করে বাংলার স্বাধীনতা বিসর্জনে সহযোগিতা করেছিলেন? মোদিবাবু কি ইতিহাস ভুলে গেলেন।' 

এই পরিস্থিতিতে 'প্রেস্টিজ' ফাইট কৃষ্ণনগরে (Krishnanagar)। তৃণমূল ও বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। জোরদার প্রচার করতে দেখা গেছে দুই দলের প্রার্থীকে। তবে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে ছয়টিতেই তৃণমূলের পক্ষে অনুকূল পরিস্থিতি থাকলেও, মাথাব্যথার কারণ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভা এলাকা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে এটিই একমাত্র পৌরসভা এলাকা। পৌরসভা তৃণমূলের দখলে থাকলেও, দেখা গিয়েছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে বিপুল ভোটে পিছিয়েছিল তৃণমূল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget