এক্সপ্লোর

Nandigram: একসময়ে নন্দীগ্রাম আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন, পঞ্চায়েত ভোটে 'ব্রাত্য়' সেই তাহের, সুফিয়ান

রাজ্যে পালাবদলের অন্যতম আঁতুড়ঘর নন্দীগ্রাম। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন শেখ সুফিয়ান ও আবু তাহের।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটে কার্যত ব্রাত্য নন্দীগ্রাম আন্দোলনের দুই মুখ আবু তাহের ও শেখ সুফিয়ান। সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থীপদ দিয়েও প্রত্যাহার করেছে দল। অন্যদিকে, টাকা দিতে পারেনি বলে স্ত্রীকে টিকিট দেওয়া হয়নি বলে গুরুতর অভিযোগ এনেছেন আবু তাহের। সব অভিযোগই অস্বীকার করেছে তৃনমুল নেতৃত্ব। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

রাজ্যে পালাবদলের অন্যতম আঁতুড়ঘর নন্দীগ্রাম। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন শেখ সুফিয়ান ও আবু তাহের।  গত বিধানসভা ভোটে এখান থেকেই লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শেখ সুফিয়ান ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট।

পূর্ব মেদিনীপুরের সেই নন্দীগ্রামেই দলের অন্দরে প্রার্থী-অসন্তোষ চূড়ান্ত! চাপের মুখে প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে তৃণমূল! জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি শেখ সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থীপদ দিয়েও প্রত্যাহার করেছে দল। 

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ানের কথায়, পরবর্তী কালে তাকে উচ্চ কোনও পদে নিয়ে যাওয়া হবে বলে দলের তরফে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। মন থেকে মেনে না নিলেও মানতে হচ্ছে।

নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ও ফেরার আসামি হিসেবে সিবিআইয়ের খাতায় থাকায় এবার প্রার্থী হতে পারেননি আবু তাহের। সূত্রের খবর, চেষ্টা করেছিলেন স্ত্রীকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করাতে। কিন্তু টিকিট মেলেনি। যা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। 

নন্দীগ্রাম ১ পঞ্চায়েতের বিদায়ী সহ সভাপতি সমিতি  আবু তাহেরের কথায়,  দল বলেছিল বলে স্ত্রী নমিনেশনও করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দল শেষ পর্যন্ত টিকিট দিল না। ব্লক সভাপতি টাকার বিনিময়ে যাকে টিকিট দিল তার কোনও গ্রহণযোগ্যতা নেই। টাকা দিতে পারিনি বলে আমার স্ত্রী প্রার্থী হয়নি। দলের অন্দরের বিবাদ নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। 

২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হন আবু তাহের। অন্যদিকে জেলা পরিষদের আসনে জিতে পূর্ত কর্মাধ্যক্ষ হন শেখ সুফিয়ান। এরপর ২০১৩ সালে জয় লাভের পর তাহের হন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সুফিয়ান জেলা পরিষদের সহ সভাধিপতি। ২০১৮ সালেও জেতেন দু'জনে। আবু তাহের হন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, সুফিয়ান থাকেন সহ সভাধিপতি পদেই।  এবারের পঞ্চায়েত নির্বাচনে কার্যত ব্রাত্যই রইলেন সেই আবু তাহের ও শেখ সুফিয়ান। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget