এক্সপ্লোর

'কল্পনা করাও মুশকিল ছিল...'আজকের ভোট নিয়ে বিরাট তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রী মোদির

নরেন্দ্র মোদি বললেন, 'গত ছয়, সাত দশকে কল্পনা করাও মুশকিল ছিল এমন ভয়হীন পরিবেশে পশ্চিমবঙ্গে এবার ভোট হচ্ছে, মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিচ্ছে, এটা দেশের সংবিধান ও দেশের শক্তিশালী গণতন্ত্রের প্রতীক।  

কলকাতা
: দ্বিতীয় দফায় বুধবার ভোটগ্রহণ হল কলকাতা-সহ ৭টি জেলার ১৪২টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এদিন বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। পশ্চিমবঙ্গের ভোট দেওয়ার এমন জোয়ার বহু বছর দেখা যায় নি। ভোট দানের এই হার দেখে বুধবারও নরেন্দ্র মোদি বললেন, 'গত ছয়, সাত দশকে কল্পনা করাও মুশকিল ছিল এমন ভয়হীন পরিবেশে পশ্চিমবঙ্গে এবার ভোট হচ্ছে, মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিচ্ছে, এটা দেশের সংবিধান ও দেশের শক্তিশালী গণতন্ত্রের প্রতীক।  আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞ, তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে  সচেতন এবং প্রচুর মানুষ ভোটদান করছেন। ' 

বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় নজর ছিল ভবানীপুরে। আজ দিনভর অশান্ত থাকল ভবানীপুর। একুশের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেখানে লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর। ভোটের দিন দিনভর উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। তেমনই এবারের ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। এবার এখানে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের মতোই আজ দিনভর উত্তপ্ত থাকল ভবানীপুর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কিছু কথা শোনা গেল, যা ভাবাই যায় না। 

আরও পড়ুন  : ইভিএমে 'টেপ', অভিযোগ! ফলতায় অবৈধ জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর

এদিন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন, 'গতকাল রাতে যে অত্যাচার করেছে সারা বাংলাজুড়ে, আমি কিন্তু সারারাত জেগে ছিলাম।' তিনি আরও বললেন, 'এটা কী গুন্ডারাজ চলছে? দেশকে বিক্রি করে দিয়েছে? উদ্দেশ্য খুব স্পষ্ট বিজেপি জোরজবরদস্তি করে রিগিং করছে।' আর শুভেন্দু অধিকারী বললেন, 'কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উসকাচ্ছিল, আমিও ধৈর্য ধরে সহ্য করছিলাম, ১০ মিনিট, ১৫ মিনিট... তারপর তাড়া করে কালীঘাটের নালাতে ফেলে দিয়ে এসেছি।' 

আরও পড়ুন : দ্বিতীয় দফায় নজিরবিহীন ভোট পড়ল জেলায় জেলায়? বেলা ১টায় কোথায় কত ভোট?            

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget