এক্সপ্লোর

শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন নবীন পট্টনায়েক

বুধবার সকাল সাড়ে দশটায় পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন পট্টনায়েক

ভুবনেশ্বর: বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। সেই অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদিকে। বুধবার সকাল সাড়ে দশটায় পঞ্চমবারের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন পট্টনায়েক। তাঁর দলের তরফ থেকে জানানো হয়েছে যে, শপথগ্রহণ অনুষ্ঠানে মোদিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদিকে আমন্ত্রণের বিষয়টি বিশেষ তাৎপর্যপর্ণ হয়ে উঠেছে কারণ, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে ওড়িশায় গিয়ে মোদি আগাম ঘোষণা করেছিলেন যে, সে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি থাকবেন। যার পাল্টা হিসাবে পট্টনায়েক একটি জনসভায় বলেছিলেন যে, তিনিই ফের নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হবেন এবং মোদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদিকে আমন্ত্রণ জানিয়ে কার্যত সেই বাগযুদ্ধের রেশই বজায় রাখলেন পট্টনায়েক। দেশে প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও তিনি যে নিজের গড় অক্ষত রাখতে পেরেছেন, সেই বার্তাও যেন মোদির কাছে নতুন করে পাঠালেন পট্টনায়েক। প্রসঙ্গত, ওড়িশার বিধানসভা নির্বাচনে ১৪৭টি আসনের মধ্যে ১১২টি আসনই জিতেছিল বিজেডি। বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ২৩টি আসন। কংগ্রেস ৯টি এবং সিপিএম একটি আসন পেয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget