এক্সপ্লোর

Brigade Oath-taking Ceremony: ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কীভাবে সেজে উঠছে শপথগ্রহণ মঞ্চ?

Brigade Parade Ground: ২৫ বৈশাখ সকালে ব্রিগেডে শপথ নেবে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকেই।

কলকাতা: আগামিকাল ২৫ বৈশাখ সকালে ব্রিগেডে শপথ নেবে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা। জানা গিয়েছে সকল ১১ টা নগদ ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেডে। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই অনুষ্ঠানে থাকার কথা বিজেপি শাসিত ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীরও, খবর সূত্রের।     

আরও পড়ুন: বিজেপির মুখ্যমন্ত্রী কে? আজ বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে অমিত শাহ!

কীভাবে সেজে উঠছে ব্রিগেডে?     

গতকাল তুমুল বৃষ্টি হয়েছিল। ফলে, ব্রিগেডের মাঠে চারদিকে কাদা হয়ে গিয়েছে। অনেক জায়গায় জমে গিয়েছে জলও। সেই কারণে প্রধান রাস্তা থেকে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বা মূল মঞ্চ পর্যন্ত যাতে যাওয়া যায় সেই জন্য কংক্রিকেটের ইট ও বালি ফেলা হয়েছে। এখানে রাস্তা তৈরি হচ্ছে। আপাতত কিছু অস্থায়ী হ্যাঙার লাগানো হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সাধারণ মানুষও।     

এ ছাড়াও জমে থাকা কাদা ও জল সাফ করা হচ্ছে জেসিবির মাধ্যমে। এ ছাড়াও সম্পূর্ণ জায়গা তদারকি করছে কলকাতা পুলিশ। কারণ, এখানে আগামিকাল উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েটরা। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে SPG -ও। ইতিমধ্যেই যে সব ঢোকা ও বেরোনোর জন্য যে সব পথ তৈরি করা হয়েছিল, সেগুলোকেও বন্ধ করে রাখা হয়েছে।     

আরও পড়ুন: সিংহ স্থির বলে কেউ লাথি মারবে ভাবলে ভুল করছে, আমরাও তৃণমূলের ভাষায় কথা বলতে জানি: শমীক ভট্টাচার্য

নিরাপত্তার কারণে মাঠের মধ্যে যাঁরা কাজ করছেন ও নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষজন ছাড়া আর কাউকে অ্যালাও করা হচ্ছে না। ভিতরে একাধিক হ্যাঙার তৈরি হচ্ছে। এর মধ্যে একেবারে সামনের দিকে থাকা হ্যাঙারের মধ্যে তৈরি হবে মূল মঞ্চ। আগামিকাল কীভাবে কী হবে, কীভাবে অতিথি ও বিধায়করা ভিতরে ঢুকবেন, কোথায় শপথ নেবেন তাঁরা, সেই সব শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে চলে এসেছেন অমিত শাহ। আগামিকাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রিগেডে।     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget