এক্সপ্লোর

নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ইভিএম-এর উপর রাগ দেখাচ্ছে বিরোধীরা, কটাক্ষ মোদির

গতকাল সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা ফের ইভিএম-এর সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে ভোটের ফল ঘোষণা করার দাবি জানান। সে কথা উল্লেখ করেই বিরোধীদের আক্রমণ করেন মোদি।

লোহারডাগা: চলতি লোকসভা নির্বাচনে প্রথম তিন দফার ভোটের পর নিশ্চিত হার বুঝতে পেরেই বিরোধী দলগুলি অজুহাত খুঁজছে। আজ ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের প্রতি তাঁর কটাক্ষ, ‘শিশুরা যেমন পরীক্ষার ফল ভাল না হলে অজুহাত দেয়, বিরোধী দলগুলিও তেমনই নিজেদের খামতি আড়াল করতে ইভিএম ও ভোটের প্রক্রিয়ার উপর রাগ দেখাচ্ছে। প্রথম তিন দফার ভোটের পর বিরোধীদের হার স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।’ গতকাল সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা ফের ইভিএম-এর সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে ভোটের ফল ঘোষণা করার দাবি জানান। সে কথা উল্লেখ করেই বিরোধীদের আক্রমণ করেন মোদি। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘পাকিস্তান যখন ভারতে হামলা চালানোর হুমকি দেয়, তখন যে দলটি চোখের জল ফেলে, তারাই এখন দিল্লির ক্ষমতা দখল করতে চাইছে।’ ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে মোদি বলেন, ‘এই ধরনের মন্তব্য সেনাবাহিনীর মনোবলে ধাক্কা দেবে। সীমান্তে লড়াই করার জন্য সাহস দরকার। যাঁরা বলেন, শুধু গরিবরাই জীবিকার প্রয়োজনে সেনাবাহিনীতে যোগ দেন, তাঁদের ডুবে মরা উচিত।’ প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, ‘ইরাকে যখন ৪৬ জন নার্সকে অপহরণ করা হয়েছিল, তখন আমরা আমাদের মেয়েদের ফেরানোর জন্য সবরকম চেষ্টা করেছিলাম। কলকাতার জুডিথ ডি’সুজাকে যখন আফগানিস্তানে অপহরণ করা হয়েছিল, তখন আমরা তাঁকে উদ্ধার করি। দেশের মেয়েদের নিরাপত্তার দিকে সবসময় চৌকিদারের নজর থাকে। বিজেপি সরকারের প্রচেষ্টার ফলেই মাওবাদীরা পিছু হঠছে। মাওবাদী উপদ্রুত অঞ্চলের আদিবাসী যুবকরা হিংসার পথ ছেড়ে দেশের উন্নতির জন্য কাজ করতে এগিয়ে আসছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget