এক্সপ্লোর

Panchayat Election 2023: শান্তিনিকেতনে স্কুলের কাছে মিলল ৬১টি তাজা বোমা

স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। প্রায় প্রতিদিনই বীরভূমে বোমা মেলায়, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। 

ভাস্কর মুখোপাধ্যায়, আবীর ইসলাম ও এরশাদ আলম, বীরভূম: ফের স্কুলের কাছে তাজা বোমা উদ্ধার। ১২ ঘণ্টার ব্যবধানে শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলল ৬১টি তাজা বোমা। আজ সকালে লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের ৩০০-৪০০ মিটার দূরে মাঠের মধ্যে দুটি প্লাস্টিকের জারে বোমা দেখতে পান স্থানীয়রা। তাঁদের দাবি, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়।

পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, গতকাল এই এলাকা থেকে ৫০০ মিটার দূরে ২১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এদিন ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। প্রায় প্রতিদিনই বীরভূমে বোমা মেলায়, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। 

পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম। শান্তিনিকেতনের লোহাগড় গ্রামে মাঠের মধ্য়ে থেকে উদ্ধার হল ৬১টি তাজা বোমা। পাশাপাশি নানুরে পানাপুকুরের মধ্যে থেকেও প্লাস্টিকের জারভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। বিজেপির অভিযোগ, সন্ত্রাস ছড়াতে বোমা মজুত করছে তৃণমূল। অকারণ দোষারোপ করছে বিরোধীরা, পাল্টা দাবি জোড়াফুল শিবিরের।

মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে বোমা! কোথাও প্লাস্টিকের জারে বোমা ভর্তি করে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছে! শুক্রবারের পর শনিবার, ফের বীরভূমের দু'জায়গা থেকে উদ্ধার হল তাজা বোমা। শুক্রবার, লালমাটির জেলার আমোদপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার করে পুলিশ। বোমা মজুতের অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাঁইথিয়া থানা।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মিলল ৬১টি তাজা বোমা। শনিবার ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় সন্ত্রাস ছড়াতে ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল।

পঞ্চায়েত ভোটের আগে বোমা বারুদের স্তূপে বীরভূম! তৃণমূলের সন্ত্রাসের রাজনীতি, অভিযোগ বিজেপির। ৮ জুলাই হতে চলেছে গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধ! তার আগে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে তেতে উঠেছে বাংলা! বোমাবাজি, সংঘর্ষ, রক্তপাত থেকে খুনোখুনি! বাদ যায়নি কিছুই। এখন যেভাবে জেলায় জেলায় বোমা উদ্ধার হচ্ছে, তাতে গণতন্ত্রের উৎসব আদৌ শান্তিপূর্ণ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের মনে। দিকে দিকে হামলা ও বোমা উদ্ধারের ঘটনার প্রতিবাদে এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget