এক্সপ্লোর

Panchayat Election 2023 : মোমবাতির আলোয় পুলিশের সামনেই দেদার ছাপ্পা ভোট সিপিএমের !

Rigging Allegation : পঞ্চায়েত ভোট ! নাকি ছাপ্পা ভোট ? এই ছবি, দেখলে সে প্রশ্ন উঠতে বাধ্য !

ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল ও কমলকৃষ্ণ দে, কলকাতা : আমডাঙা থেকে ইংরেজবাজার ! বাদুড়িয়া থেকে বসিরহাট ! দিনভর দিকে দিকে যেন ছাপ্পাভোটের প্রতিযোগিতা চলল। শুধু তৃণমূল নয়, সিপিএমের বিরুদ্ধেও ছাপ্পাভোটের অভিযোগ উঠেছে। হুগলির আরামবাগে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই অতিষ্ঠ হয়ে DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার।  

মোমের আলোয় চলছে ছাপ্পাভোট ! ফটাফট ছাপ পড়ছে ব্য়ালটে ! কেউ কেউ আপনমনে ব্যালট পুরছেন বাক্সে। কেউ আবার দু'হাতে ভোট দিয়েছেন ! পঞ্চায়েত ভোট ! নাকি ছাপ্পা ভোট ? এই ছবি, দেখলে সে প্রশ্ন উঠতে বাধ্য ! আমডাঙা থেকে ইংরেজবাজার ! বাদুড়িয়া থেকে বসিরহাট ! জামালপুর থেকে সাঁইথিয়া... ছাপ্পার প্রতিযোগিতায়...যেন এ বলে আমায় দেখ ও বলে আমায়।

পূর্ব বর্ধমানের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙা ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। দেখা যায়, একের পর এক ভাঁজ করা ব্যালট পেপার ব্য়ালট বক্সে ঢোকাচ্ছেন এক ব্যক্তি। প্রশ্ন করতেই মুখে কুলুপ আঁটেন তিনি। বাইরে বেরিয়ে ফের প্রশ্ন করতে এক দৌড়ে ছুটে পালান আরেকজন !

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বাদুড়িয়ার আতুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৮৩ নম্বর বুথে ছাপ্পা ভোট। পুলিশের সামনেই ছাপ্পা ভোট দিলেন সিপিএম কর্মীরা। তার ভিডিও ভাইরাল। 

মালদার ইংরেজবাজারের ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গেছে, কার্যত বুথের দখল নিয়ে ছাপ্পা ভোট চলতে থাকে। ফোল্ড করে ব্যালট বক্সে ঢোকাচ্ছিলেন....আচমকা সামনে ক্য়ামরা দেখতেই লুকোলেন ব্যালট। পূর্ব বর্ধমানেও ধরা পড়ে একই ছবি।

রাজ্যজুড়ে ভোটে এই ছবি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, "এই জন্য স্বাধীনতা ? আমর বাড়ির লোক ব্রিটিশদের জেল খেটেছিল এই জন্য ? এগুলো দেখার জন্য ? নিজের ভোট নিজে দিতে পারব না, মমতা আর ভাইপোর জন্য ? এর শেষ দেখে ছাড়ব।"

তৃণমূল বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'বিভিন্ন জায়গায় তো সিপিএমকে ছাপ্পা মারতে দেখা গেল।'

হুগলির আরামবাগে মইগ্রামে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার। উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে বাঁকুড়ার মেজিয়াতেও ধরা পড়ে একই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget