এক্সপ্লোর

Panchayat Election 2023:'এখনও পর্যন্ত এগিয়ে BJP', মনোনয়ন নিয়ে কী বার্তা দিলীপের ?

Dilip Slams Mamata on Panchayat Election 2023: ফের দিলীপের নিশানায় 'পিসি ও ভাইপো', কী বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ?

রঞ্জিত সাউ, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আগে ফের একাধিক ইস্যুতে গর্জে উঠলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ফের দিলীপের নিশানায় 'পিসি ও ভাইপো।'

পঞ্চায়েত নিয়ে বিজেপি  আদালতের দ্বারস্থ হল কিন্তু সেই তো শূন্য হাতে ফিরতে হল? 

বুধবার দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, 'বিজেপির জন্যই তো সেন্ট্রাল ফোর্সের কথা উঠল। লাঠিধারী পুলিশ চলবে না বলেছে। এটা শুধু বিজেপির নয়। সব বিরোধীদলেরই দাবি। সরকারি কর্মচারীরা এখনও দাবিতে অনড় আছেন যে কেন্দ্রীয় বাহিনী না হলে তারা নির্বাচন করবেন না। তাদের প্রাণের ঝুঁকি আছে। সেই কথা নিয়েই বিজেপি আদালতে গেছে।'

রাজনীতি বড্ড বেশি আদালত নির্ভর হয়ে পড়ছে না?

 দিলীপ ঘোষ এনিয়ে বলেন, 'সরকার যখন সিদ্ধান্ত নেয় না, তখন মানুষ আদালতে যায়। সরকারের উপর মানুষের ভরসা চলে যায় তখন আদালতে যায়।' বাংলায় কথায় কথায় আদালত কেন ? প্রশ্নের উত্তরে তিনি বলেন,' একটা জনসভা করতে গেলেও পুলিশ অনুমতি দেয় না। হাইকোর্টে যেতে হয়। কোন দেশে শুনেছেন এরকম। এই সরকারের সেই ইচ্ছাও নেই যোগ্যতাও নেই আর মানুষেরও সরকারের উপর বিশ্বাস নেই।শুধু বিজেপি নয় বিরোধীরা নয় তৃণমূল কংগ্রেসের লোকেরাও আদালতে যাচ্ছে ন্যায় পাওয়ার জন্য। সরকার কোন সিদ্ধান্ত নেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক নেই। কখন কী বলেন। কখন কী করেন। এখন তো শুধু নেতাদের আর ভাইপোকে বাঁচাতেই তিনি ব্যস্ত। সরকার তো কিছুই করছে না। সরকারি কর্মচারীরা মাসের পর মাস ধর্না দেয়। পরীক্ষায় পাশ করার পরেও চাকরির দাবিতে ধরনা দিতে হয়। হাজারো লোক ধর্না দিচ্ছে। কোন রাজ্যে আছে? কোন সরকারে আছে? এটা শুধু পশ্চিমবঙ্গে।'

 গতবারের তুলনায় কী এবার বেশি মনোনয়ন করবে বিজেপি? 

দিলীপ ঘোষ বলেন, 'এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে আছে। এবং সব জায়গায় মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা। প্রথম দুদিন তো প্রশাসন প্রস্তুতি ছিল না, মনোনয়ন নেওয়ার জন্য। সরকারি কোনো নোটিশ ছিল না। অভিজ্ঞতা নেই। ফর্ম দিতে পারছিল না। ডিসিআর কাটতে পারছিল না। এত স্লো কাজ করছেন সরকারি কর্মীরা, যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি কালকে সারাদিন মেদিনীপুর ঘুরেছি। ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেছে, ভাবুন সেই অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছেন লোকেরা। মনোনয়ন জমা দিতে। অফিসের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসতে হচ্ছে। কী অব্যবস্থা। কয়েকজন ভিডিও ভাল ব্যবস্থা করেছেন। কী সুন্দর ব্যবস্থা করেছেন যারা অভিজ্ঞ আর বেশিরভাগ যারা অনভিজ্ঞ এবং নতুন ভিডিও সেখানে দেরি হচ্ছে।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

দিলীপ আরও ঘোষ বলেন, ' হ্যাঁ আমাকেও দিয়েছে। কিন্তু নমিনেশন করতে পারছে না ওরা। হয়তো ওদের কাছে ক্যান্ডিডেট নেই। ওরা বলছে অন্য লোকের ক্যান্ডিডেট নেই। তৃণমূলেরই প্রার্থী আছে কিনা সন্দেহ হচ্ছে আমার। প্রার্থী ঘোষণা এজন্যই করছে না যে, ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে।'

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget