এক্সপ্লোর

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগের দিন বনগাঁতে শ্যুটআউট! একে অপরের গুলিতে মৃত ব্যবসায়ী, আহত ১

ঘাসজমিতে ঘাড় গোঁজা অবস্থায় পড়ে আছে একটি দেহ। পাশে মোটরবাইক। রক্তে ভিজে গিয়েছে গোটা শরীর। বাঁ হাতের উল্কি করা অংশের চামড়া উঠে গিয়েছে অনেকটা। গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগের দিন একে অপরের গুলিতে মৃত ব্যবসায়ী, আহত এক। পলাতক তাঁদের এক সঙ্গী। ব্যবসায়িক বিবাদের জেরেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে উদ্ধার ২টি বাইক, একটি আগ্নেয়াস্ত্র ও একটি গুলির খোল। শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা।  

ঘাসজমিতে ঘাড় গোঁজা অবস্থায় পড়ে আছে একটি দেহ। পাশে মোটরবাইক। রক্তে ভিজে গিয়েছে গোটা শরীর। বাঁ হাতের উল্কি করা অংশের চামড়া উঠে গিয়েছে অনেকটা। গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। 

শনিবার রাজ্যে (West BENGAL) পঞ্চায়েত ভোট। তার আগে শুক্রবার সকালে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বিলের মাঠ এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, গুলির শব্দ শুনে তাঁরা ছুটে এই ঘটনা দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মৃতের দেহ উদ্ধার করে। আহতকে নিয়ে যাওয়া হয় জীবনরতন ধর মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে পাঠানো হয় আরজি করে। ভোটের আগে বনগাঁর বিলের মাঠ এলাকায় শ্যুট আউট! নিহত এক, আহত এক।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রতাপ মণ্ডল(৪৩) নামে এক ব্যক্তিকে। তাঁর বাড়ি গাইঘাটা থানার বকচড়ায়। মৃত ব্যক্তির নাম, বিশ্বনাথ দে (৫০)। তিনি হাবড়ার আক্রমপু খড়ের মাঠ এলাকার বাসিন্দা ছিলেন।  পুলিশ জানতে পেরেছে, প্রতাপ, বিশ্বনাথ ও বিশ্বনাথের আত্মীয় কৃষ্ণ সরকারের জমি, বাড়ি ও মাটির ব্যবসা। 

শুক্রবার সকালে ৩ জন ২টি বাইকে করে কালোপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর বিলের মাঠে আসেন। কোনও কারণে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদের মধ্যেই ৩-৪ রাউন্ড গুলি চলে। ভোটের আগে বনগাঁর বিলের মাঠ এলাকায় শ্যুট আউট! বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলছেন, আগামীকাল ভোট সেই কারণে সন্ত্রাস সৃষ্টি করার জন্য এদেরকে একত্রিত করেছিল তৃণমূল। তৃণমূলের দুই পক্ষের গন্ডগোলের জেরেই গুলি চলেছে।   

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরেই এই খুন। ঘটনাস্থল থেকে ২টি বাইক, একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি গুলির খোল। পলাতক কৃষ্ণ সরকারের খোঁজ চলছে।       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget