এক্সপ্লোর

Panchayat Election Result : বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই

Panchayat Election Result 2023 : দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত হন এক মহিলা ও এক কিশোর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পূর্ব মেদিনীপুরের ময়নার পর কোচবিহারের দিনহাটা। বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই।

আগাগোড়া অশান্ত কোচবিহার

ভোটের মনোনয়ন জমা থেকে শুরু করে ভোটের ফলাফল ঘোষণা, দিনহাটা রইল উত্তপ্তই। ভোট-পূর্বকাল থেকেই নেতাদের তর্জন-গর্জন, বোমা-গুলিতে অশান্ত কোচবিহার। পঞ্চায়েত ভোটের আগে থেকেই, কোচবিহার যেন সন্ত্রাসের আঁতুরঘর। একের পর এক গুলি, বোমা, প্রাণহানি। ঝরেছে রক্ত। ফলাফলের দিনও ব্যতিক্রম হতে পারল না কোচবিহার। 

বোমা ফেটে জখম ২

বোমা ফেটে জখম হল এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত হন এক মহিলা ও এক কিশোর। দু’জনেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম হন একজন। বোমা ফেটে হাত উড়ে যায় এক ব্যক্তির।  

অশান্তির সিলসিলা 

জুনেই দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হয় এক তৃণমূল কর্মীর।  পেটে গুলি লাগে তৃণমূল প্রার্থীর ভাইয়ের। শীতলকুচিতে তৃণমূলের কর্মসূচি লক্ষ্য় করে ফের গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ভোটের আগে  বিজেপি কর্মী দীপঙ্কর রায়ের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়।  দিনহাটায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাজা বোমা। ভোটের ২ দিন আগে শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি হয়। ভোটের ঠিক আগের দিন কোচবিহারের গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা উদ্ধার হয়। ফলাফলের দিনও বোমা উদ্ধার ঘিরে অশান্তই রইল কোচবিহার। 

গণনাকেন্দ্রে ব্যালটে কালি

মঙ্গলবার গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের ১ নম্বর ব্লকে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ১০০টি ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল। তারপরই ব্যালটে কালি ও জল ঢেলে দেয় তৃণমূল, অভিযোগ বিজেপির। এই ঘটনায় আটক করা হয় তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থীকে। 

শেষ পাওয়া খবর অনুসারে, কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। সেখানে বিজেপির দখলে গেছে ২৪টি।  ৫টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। উত্তরবঙ্গে মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্য়ে। তবে মালদায় তুলনামূলকভাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলকে টক্কর দেওয়ার চেষ্টা করেছে।         

        

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget