এক্সপ্লোর

Panchayat Election Result: তৃণমূলের হাতছাড়া মারিশদা! জয় অভিষেকের সরিয়ে দেওয়া প্রাক্তন প্রধানের, পঞ্চায়েত বিজেপির

Purba Medinipur: ১৯৮৩ সালের পর, এই প্রথম কংগ্রেস বা তৃণমূল ছাড়া অন্য কোনও দল এই পঞ্চায়েত দখল করল।


ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মারিশদা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূলের। দখল করেছে বিজেপি। তৃণমূল পরাজিত হলেও, যে পঞ্চায়েত প্রধানকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সরিয়ে দিয়েছিলেন, তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।

পূর্ব মেদিনীপুরের কাঁথির যে মারিশদা গ্রামে গিয়ে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরিয়ে দিয়েছিলেন, তৃণমূল পরিচালিত মারিশদা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং স্থানীয় অঞ্চল সভাপতিকে। পঞ্চায়েত নির্বাচনে, পূর্ব মেদিনীপুরের সেই মারিশদা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। সেই পঞ্চায়েত দখল করল বিজেপি।

১৯৮৩ সালের পর, এই প্রথম কংগ্রেস বা তৃণমূল ছাড়া অন্য কোনও দল এই পঞ্চায়েত দখল করল। যে পঞ্চায়েত প্রধানকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সরিয়ে দিয়েছিলেন, তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ীও হয়েছেন।

৩ ডিসেম্বর, পূর্ব মেদিনীপুরের মারিশদায় অভিষেকের সামনে এলাকার অনুন্নয়ন-সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়দের একাংশ। এরপরই অভিষেকের নির্দেশ মতো ইস্তফা দিতে হয় মারিশদা পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল, উপপ্রধান রামকৃষ্ণ মণ্ডল ও অঞ্চল সভাপতি গৌতম মিশ্রকে। সেই দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা দিতে হবে।'

এরপরই, তৃণমূলের পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকায় অপসারিত প্রধান ও অঞ্চল সভাপতির নাম থাকায় বিতর্ক তৈরি হয়। বিতর্ক শুরু হতেই তাঁদের দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। তারপরেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাঁরা। জোড়া ফুলের পরির্বতে, আম প্রতীকে লড়াই করেন অপসারিত প্রধান ঝুনুরানি মণ্ডল। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি তৃণমূল। ভোটের ফল বেরনোর পর দেখা যায়, বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল।

১৭ আসনের মারিশদা পঞ্চায়েতে বিজেপি পেয়েছে ৯টি আসন। তৃণমূল ৬ টি আসনে জিতেছে এবং ঝুনুরানি মণ্ডল-সহ ২ নির্দল জয়লাভ করেছেন।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, 'মারিশদা অঞ্চলে বিজেপি জিতেছে। অঞ্চলের মানুষ ঠিক করে নিয়েছেন, বিজেপির জয়ের সঙ্গে সঙ্গে তাঁরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।'
 
তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, '২-১ টা অঞ্চল পেয়ে তাঁরা ভাবছেন পুরো জেলা পেয়ে গিয়েছেন। তৃণমূলের সাহস আছে, যাঁরা মানুষের জন্য কাজ করে না, তাঁদের তৃণমূল টিকিট দেয় না। নির্বাচক মণ্ডলী যা ঠিক ভেবেছে করেছে, এতে বিজেপির কোনও কৃতিত্ব নেই।' প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ঝুনুরানি মণ্ডল ফোন ধরেননি। বাড়িতে গিয়েও তাঁর কোনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন: Abhishek Baneerjee: আদালতের সমালোচনা করায় অভিষেকের সাংসদপদ খারিজের দাবি, স্পিকারকে চিঠি দিলেন সৌমিত্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget