এক্সপ্লোর

Panchayat Election Result : উত্তপ্ত ভাঙড়ে বোমাবাজি, পুলিশের কাঁদানে গ্যাস, মুর্শিদাবাদে রডের আঘাতে মাথা ফাটল সিপিএম কর্মীর

Panchayat Election Result Violence : বোমাবাজি, হিংসা, মারামারি থেকে রক্তপাত। অশান্তির ছবি কোথায় কেমন ?

কলকাতা : বোমাবাজি, হিংসা, মারামারি থেকে রক্তপাত। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সন্ত্রাসের বেলাগাম হিংসার রেশ ভোট গণনাতেও অব্যাহত। ভাঙড়ে (Bhangar) সকাল থেকে রাত পর্যন্ত জারি রইল বোমাবাজি। গণনাকেন্দ্রের (Voting Center) বাইরে পুলিশকে চালাতে হল লাঠি। ছুড়তে হল রবার বুলেট। ময়নার পর দিনহাটাতেও (Dinhata) বোমা ফেটে হল আহত। এদিকে, আক্রমণের রেশ নেমে এল উত্তর ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদে (Murshidabad)। কাউগাছিতে পুড়ল বিজেপি কর্মীর বাড়ি। অপরদিকে, সাগরপাড়ার লোহার রড়ের আঘাতে মাথা ফাটল সিপিএম কর্মীর। অশান্তির ছবি কোথায় কেমন ?

দক্ষিণ ২৪ পরগনা - গণনার শেষের আগেই ফের উত্তপ্ত ভাঙড়। সকাল থেকে রাত, ভাঙড়ে দিনভর বোমাবাজি। ভাঙড়ের কাঁঠালিয়া স্কুলে জেলা পরিষদের গণনা চলাকালীন বোমাবাজি হয়। একটি আসনে আইএসএফ (ISF) এগিয়ে থাকায় ফের গণনার দাবি তৃণমূলের (TMC)। গণনাকেন্দ্রে চাপানউতোর, বাইরে ব্যাপক বোমাবাজি (Bombing)। পাল্টা পুলিশের (Police) কাঁদানে গ্যাস, রাবার বুলেট। গণনাকেন্দ্রেই রয়েছেন আরাবুল-হাকিমুল ইসলাম।

কোচবিহার - ময়নার পর দিনহাটা, বোমা ফেটে জখম ২। মাঠে পড়েছিল বোমা, দা-এর আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত ২ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম ১। বোমা ফেটে হাত উড়ল এক ব্যক্তির ।

উত্তর ২৪ পরগনা - উত্তর ২৪ পরগনার কাউগাছিতে বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। আতঙ্কে ঘরছাড়া বিজেপি প্রার্থী । অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। এদিকে, গণনার সময় অগ্নিগর্ভ অশোকনগর। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।

মুর্শিদাবাদ - মুর্শিদাবাদের সাগরপাড়ায় আক্রান্ত সিপিএম কর্মী। রডের আঘাতে মাথা ফাটল সিপিএম কর্মীর । তৃণমূলের বিজয় মিছিলে চকোলেট বোমা ফাটানোর অভিযোগ। প্রতিবাদ করলে সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের । 

আলিপুরদুয়ার- আলিপুরদুয়ারের কালচিনিতে গণনা ঘিরে তুলকালাম। গণনাকেন্দ্রে ভাঙচুর, ভোটকর্মীদের মারধর। তৃণমূলের বিরুদ্ধে গণনাকেন্দ্রের হামলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ভোটকর্মীদের, বন্ধ হয়ে যায় ভোট গণনা। কালচিনি ব্লকের ২টি বুথে জয়ী কংগ্রেস। তৃণমূল ফের গণনার দাবি জানালে খারিজ করে দেন ভোটকর্মীরা। তারপরই গণনাকেন্দ্রের ভাঙচুর, ভোটকর্মীদের মারধরের অভিযোগ। পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে ফের শুরু হয় গণনা ।

আরও পড়ুন- হার এড়াতে ব্যালট খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী ! সিপিএমের অভিযোগে শোরগোল হাবড়ায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget