এক্সপ্লোর

Panchayat Election : এক মুখে ক্ষমা, অন্য মুখে হুমকি ! 'কী হাল হবে তৈরি থাকুন' আরাবুলের নতুন হুঁশিয়ারি

Arabul Hossain : আরাবুল আছেন আরাবুলেই। যাঁর এক মুখে ক্ষমা, অন্য মুখে হুমকি। ক্ষমা চাওয়ার পরেই হুঁশিয়ারি দিলেন তিনি। তৃণমূল নেতার বার্তা, '৮ তারিখের পরে কী হাল হবে তৈরি থাকুন'।

দক্ষিণ ২৪ পরগনা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে বেলাগাম সন্ত্রাসের সাক্ষী থেকেছে ভাঙড়। যে ঘটনাক্রমের পর বৃহস্পতিবার প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গিয়েছিল আরাবুল ইসলামের (Arabul Hossain) ছেলে হাকিমুল ইসলামকে। কিন্তু শুক্রবারই দেখা গেল আরাবুল আছেন আরাবুলেই। যাঁর এক মুখে ক্ষমা, অন্য মুখে হুমকি। মনোনয়ন পর্বে (Nomination) বেলাগাম সন্ত্রাস, ক্ষমা চাওয়ার পরেই হুঁশিয়ারি দিলেন তিনি। তৃণমূল নেতার বার্তা, '৮ তারিখের পরে কী হাল হবে তৈরি থাকুন'। পাশাপাশি ভাঙড়ের (Bhangar) মানুষ শান্তি চায়, কোনও বিরোধী আক্রান্ত হয়নি বলে দাবি !

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়েছিল ভাঙড় (Bhangar)। গোলাগুলি থেকে মুহুর্মুহু বোমাবাজি, বাদ যায়নি কিছুই। রক্ত ঝরেছিল। খুন হয়েছিলেন ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মী। ভাঙড়ের বামনঘাটায় দলীয় কর্মিসভায় ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। সভাতে তখন উপস্থিত ছিলেন আরাবুলও। হাকিমুল বলেছিলেন, 'যদি তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীরা ভুল করে থাকে, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমরা ভুল স্বীকার করছি নিজেরা। আপনারা আমাদের ভোট দিন।' 

প্রসঙ্গত, ভাঙড়েই এবার শক্তি-প্রদর্শন করল ISF এবং সিপিএম। ভাঙড়ে যৌথ মিছিল করল সিপিএম ও আইএসএফ। সন্ত্রাসের জেরে ১৫ জুন মনোনয়ন দিতে পারেননি সিপিএম প্রার্থী মামণি মণ্ডল। তাঁর অভিযোগ, বিডিও অফিসের সামনেই তাঁকে মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়। পরে মনোনয়ন জমা দিলেও, বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙড় ২ নম্বর ব্লকের কাঠালবেড়িয়া থেকে আবাদপাড়া পর্যন্ত এদিন যৌথ মিছিল করা হয় সিপিএম ও আইএফএফের পক্ষে। মিছিলে ছিলেন ISF এবং সিপিএমের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয়েছিল। এদিন, লাল পতাকা নিয়ে ভাঙড়ের মাটিতে অন্য প্রার্থীদের সঙ্গে মিছিল করলেন সিপিএম (CPM) প্রার্থী মামণি মণ্ডলও।

আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?

মনোনয়নপর্বে যেভাবে রক্তাক্ত হয়েছিল ভাঙড়, এখন পঞ্চায়েত নির্বাচনের দিন কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে।                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget