এক্সপ্লোর

Panchayat Elections Result 2023: 'ভোট লুঠের শেষ চেষ্টাতেই হিংসা, মৃত্যু' পুলিশকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিলীপ

Panchayat Poll Result 2023: পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৪৪। ভাঙড়ে গুলিতে জখম ২ আইএসএফ কর্মীর মৃত্যু। ভাঙড়ে সংঘর্ষের সময় বাইরে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে সাধারণ মানুষের মৃত্যু।

কলকাতা: মনোনয়ন পর্ব থেকে ভোটের (Panchayat Elections Result 2023) দিন এমনকী গণনা পর্বেও অব্যাহত রইল হিংসার ছবিটা গণনা নিয়ে অশান্তির আবহে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যাঁরা আটকাতে গিয়েছে পুলিশ তাঁদের আটকেছে বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। 

কী বললেন দিলীপ ঘোষ? 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন,  "তৃণমূল এবার মনোনয়নে ভোট লুঠ করতে পারেনি। নির্বাচনের সময়ও লুঠ করতে পারেনি। তাই কাউন্টিং-এর সময়ই লুঠ করেছে। বিরোধীদের আটকাবার চেষ্টা করেছে। ভোট লুঠের এই শেষ চেষ্টাতেই হিংসা হয়েছে, মৃত্যু হয়েছে। যারা আটকাতে গেছে তাদের পুলিশ আটকেছে, গুলি চালিয়েছে। দাবি দিলীপ ঘোষের।

ভয়ের ভাঙড়ে গণনা পর্বের শেষেও ভোট-হিংসার বলি আরও তিন। গভীর রাতে পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লার। এই নিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪৪ জনের মৃত্য়ু হল। জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় আইএসএফ কর্মীদের। একের পর এক বোমা পড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর দেহরক্ষীর পা ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি। নিহত আইএসএফ কর্মীদের পরিবারের অভিযোগ, পুলিশের উর্দি পরে এসে গুলি চালিয়েছে সওকত মোল্লা ও আরাবুল ইসলামের লোকজন। সওকতের পাল্টা দাবি, গুলি চালায় আইএসএফ-ই।

ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় দুই আইএসএফ কর্মী-সহ ৩ জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় এখনও পড়ে রয়েছে তাজা বোমা, ইটের টুকরো, ভাঙা কাচ। কার্যত বন‍্ধের চেহারা নিয়েছে গোটা এলাকা। শোনপুর বাজারে দোকানপাট বন্ধ। সন্ত্রাসের আবহে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ভোট মিটলেও অশান্তির ভাঙড় যে সহজে শান্ত হবে না, তা ভেবেই আতঙ্কিত এলাকার মানুষ। গতকাল তিন-তিনটি মৃত্যুর পর, আজ সকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ভাঙড়ে যান এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। যদিও তাতে সাধারণ মানুষের ভয় কাটছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget