এক্সপ্লোর

Panchayat Poll 2023 : উত্তপ্ত দিনহাটা , ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ

Panchayat Poll 2023 Cooch Behar News : দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের ( West Bengal Panchayat Poll ) ২ দিন আগে, কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনায় উত্তরপ্ত হয়ে ওঠে এলাকা। এখানেই অশান্তির শেষ নয়। পঞ্চায়েত ভোটের ঠিক আগেও উত্তেজনা ছড়াল কোচবিহারে। এবার আক্রান্ত কংগ্রেস কর্মী। দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে ২ কংগ্রেস কর্মীকে মারধর, ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল।

'রাতের খাওয়া-দাওয়া চলাকালীন হামলা'

এই ঘটনায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ভোটের আগে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । শুক্রবার কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া চলাকালীন এই হামলা, অভিযোগ কংগ্রেস প্রার্থীর স্ত্রী-র।

টিকিট না পাওয়ায় কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন মুকুল 

তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় মুকুল রহমান এবার কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন। ২ আহতর নাম আরশাদ রহমান, রুমন রানা। একজনের আঘাত মাথায়, অন্যজনের পায়ে অস্ত্রের কোপ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। 

বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হামলা

এর আগের দিনই একই ধরনের ঘটনা ঘটে দিনহাটায়। কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীর স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, তোফাজ্জল আগে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু, পঞ্চায়েত ভোটে দলের টিকিট না পেয়ে, পুঁটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। অভিযোগ, এরপর তৃণমূলের চাপেই বাধ্য় হয়ে মনোনয়ন প্রত্য়াহার করতে হন তিনি। এরইমধ্য়ে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তোফাজ্জলের। বুধবার রাতে, এলাকায় বিজেপির ভোট প্রচারে দেখা যায় তাঁকে। বিজেপির অভিযোগ, তাদের হয়ে, প্রচার করাতেই, তোফাজ্জলের বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল।  

আক্রান্ত সিপিএম

এই মাসের শুরুতেই দিনহাটার বড় শৌলমারির ছিট মদনাকুড়া গ্রামে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের দাবি, কয়েকদিন ধরেই তাদের প্রার্থী ফরিদা খাতুনকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই মতো রাতে প্রার্থীর বাড়িতে জড়ো হন সিপিএম কর্মীরা। অভিযোগ, তখনই হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। বোমা ও তির ছোড়া হয়। গুলিও চলে বলে অভিযোগ। তিরের আঘাতে আহত হন এক সিপিএম কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

অবিরাম হিংসা কোচবিহারে 

গত শনিবার গীতালদহে তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে কোপানোর অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই, মাঝরাতে সক্রিয় ভূমিকায় দেখা যায় রাজ্যপালকে।  রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ, সোজা রাজীব সিনহাকে ফোন করেন রাজ্যপালের ওএসডি। যদিও তখন ফোনে পাওয়া যায়নি রাজ্য নির্বাচন কমিশনারকে।

ভোটের আর ২ দিন বাকি। এখনও অবিরাম হিংসা, সন্ত্রাস। কবে বন্ধ হবে এসব? উত্তর অজানা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget