এক্সপ্লোর

Panchayat Poll Mamata Banerjee : কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন, বললেন মমতা

Mamata Banerjee On Panchayat Poll : ' আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে।  কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার।'

'পঞ্চায়েত এবার থেকে আমরা নিয়ন্ত্রণ করব। কাউকে ১ পয়সাও দেবেন না। এক পয়সাও সরকার আপনার থেকে নেয় না। এটা সরকারের টাকা' - সোমবার কোচবিহার থেকে বলেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই সুর শোনা গেল মঙ্গলবারও। বললেন, কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন ! 

মালবাজারের মাটি থেকে বিজেপির উদ্দেশে কটাক্ষ শাণিয়ে বললেন, বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না'। আবারও বললেন, ' আগে আমরা দেখতাম না, এবার পঞ্চায়েত জেতার পর দল নজর রাখবে।  কাউকে এক পয়সা দেবেন না, এসবই আপনার অধিকার।  কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন।  পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র তৃণমূল জিতবে'

আরও পড়ুন :

' চা-বাগানের শ্রমিকদের জন্য আমরা ঘর বানিয়ে দেব' মালবাজার থেকে মমতার প্রতিশ্রুতি

এদিন একদিকে, গ্রামবাংলার মানুষকে আশ্বস্ত করলেন।  পাশাপাশি প্রশাসনের আদর্শ চেহারা তুলে ধরার বার্তাও দিলেন। সোমবার তিনি বলেন, ' প্রায় ২ মাস ধরে, অভিষেকরা, পুরো টিমরা, সারা জেলায় জেলায় ঘুরেছে, ৯৯ পারসেন্ট জায়গায় প্রার্থী ঠিক হয়েছে। ১ পার্সেন্ট আছে, চুরিও করবে, প্রার্থীও চাইবে, সেটা আমরা দিচ্ছি না।'  মঙ্গলবার তিনি বললেন, ' শান্তিতে নির্বাচন হবে, সবাই নিজের ভোট দেবে। আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দেবেন।  এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না'

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের নাম নিয়ে যখন বিরোধীরা প্রতি মুহূর্তে তৃণমূলকে আক্রমণ করে চলেছে, তখন সুকৌশলে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একদিকে, অভিযোগ এবং আরেকদিকে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ' মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো দেশের সীমান্ত রক্ষা করতে হবে ... দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার '। বললেন, ' একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনব।  ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না।  বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস'। 

সোমবার কোচবিহারে প্রথম নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে আঘাত হানাই তৃণমূলের লক্ষ্য। তাই দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করতে উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। মঙ্গলবারই ফিরবেন কলকাতায়। এরপর জঙ্গলমহলেও সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না মমতা। সেদিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম।  

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget