এক্সপ্লোর

WB Panchayat Poll Result 2023: 'মুখ্যমন্ত্রী এখন নির্মম বন্দ্যোপাধ্যায়', পঞ্চায়েত ভোট প্রসঙ্গে রাজ্যের কড়া সমালোচনায় সম্বিত পাত্রর

মুখ্যমন্ত্রী নির্মম বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পারিষদরা সরকারি আইনকে ক্ষমতায় টিকে থাকার মেশিন বানিয়েছে। আমি এই ব্যবস্থার তীব্র নিন্দা করি। 

নয়াদিল্লি: 'বাংলার গণতন্ত্র রক্তস্নাত, মুখ্যমন্ত্রী এখন নির্মম বন্দ্যোপাধ্যায়'। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে রাজ্যের কড়া সমালোচনায় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। এ দিন সাংবাদিক বৈঠকের শুরুতেই কাগজ দেখে বাংলায় বলতে শুরু করেন তিনি। ভোটপর্বে রাজ্যের পরিস্থিতির তীব্র নিন্দা করে সম্বিত পাত্র। বলেন, 'বাংলার গণতন্ত্র রক্তস্নাত। এখানে ভোট হলে মানুষের প্রাণ চলে যায়, এখানে নিয়মকানুনের কোনও বালাই নেই। মুখ্যমন্ত্রী নির্মম বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পারিষদরা সরকারি আইনকে ক্ষমতায় টিকে থাকার মেশিন বানিয়েছে। আমি এই ব্যবস্থার তীব্র নিন্দা করি'। 

পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে দফায় দফায় সরব হয়েছেন বিরোধীরা। রাজ্য নিয়ে কথা বলতে সুকান্ত মজুমদারকে ফোনও করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপ ঘোষ তো প্রায় প্রতিদিনই আক্রমণ শানিয়েছেন শাসকদলের বিরুদ্ধে। গতকাল জানানো হয়েছে, বিধানসভার পর, পঞ্চায়েত ভোট-পর্বের হিংসার খতিয়ান নিতে, ফের রাজ্য়ে আসছে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। সোমবারই চার সদস্য়ের এই দল তৈরির কথা ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কার্যত পাল্টা হিসেবে মণিপুরে চার সাংসদের দল পাঠাচ্ছে তৃণমূলও। 

পঞ্চায়েত ভোটে হিংসার ছবি দেখে রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরই রাজ্য়ে আসছে জে পি নাড্ডার তৈরি, বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।

সোমবারই এই দল তৈরির কথা জানিয়েছেন তিনি। চার সদস্য়ের এই ফ্য়াক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্য়পাল সিং, বিজেপি সাংসদ রাজদীপ রায় এবং রেখা বর্মা। সূত্রের খবর,চলতি সপ্তাহেই রাজ্য়ে আসতে পারে এই ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। বাংলার বিভিন্ন জায়গা ঘুরে, দিল্লিতে ফিরে তাঁরা জে পি নাড্ডাকে রিপোর্ট দেবেন। এর আগে বিধানসভা ভোট পরবর্তী হিংসা বগটুই হত্য়াকাণ্ড হাঁসখালির গণধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে এ রাজ্য়ে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল বিজেপি। এবার পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই হিংসার তথ্য়তালাশে ফের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তারা। কার্যত পাল্টা হিসাবে মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সাংসদের টিম তৈরি করেছে তৃণমূলও। 

এই দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষদস্তিদার। একদিকে বিজেপি যখন পঞ্চায়েত ভোটপর্বের হিংসার খতিয়ান নিতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে, তখন এই ইস্য়ুতে সরব বয়েছে বিজেপি পন্থী ওয়েস্ট বেঙ্গল ইন্টেলেকচুয়াল ফোরাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে ভোট-হিংসা এবং রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তারা। এই চিঠিতে সই করেছেন ৪৩ জন। 

যার মধ্য়ে রয়েছেন প্রাক্তন IAS, প্রাক্তন উপাচার্য, অধ্য়াপক, গবেষকরা। বিজেপিপন্থী ওয়েস্ট বেঙ্গল ইন্টেলেকচুয়াল ফোরামের এই চিঠির কপি পাঠানো হয়েছে রাজ্য়পালকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget