এক্সপ্লোর

Panchayat Post Poll Violence : ভোটের ফলপ্রকাশের পরও ফিরল না শান্তি ! জেলায় জেলায় সন্ত্রাসের অভিযোগ

বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেবিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শীকে খুনের চেষ্টার অভিযোগপরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, কলকাতা : মনোনয়ন অশান্তি, মনোনয়ন প্রত্যাহারের চাপ, তারপর ভোট-অশান্তি, আর এখন ভোট পরবর্তী অশান্তি। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে আগাগোড়া অশান্তই। ভোট মেটার পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসছে ভোট পরবর্তী অশান্তির খবর। ভোটগণনার দ্বিতীয় দিনেও মৃত্যু ঘটেছে বিভিন্ন জেলায়। নির্বাচনের ফল পুরোপুরি প্রকাশিত হয়ে যাওয়ার পরও শান্ত হচ্ছে না রাজ্য। 

 বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

ভোটের ফল ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ৪ আইএসএফ কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরাজিত আইএসএফ প্রার্থী মুসাফার মণ্ডলের অভিযোগ, তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য কামরুজ্জামান মণ্ডলের নেতৃত্বেই হামলা চলে। অভিযুক্ত তৃণমূল সদস্যের পাল্টা দাবি, হেরে গিয়ে মিথ্যা অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী। 

বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শীকে খুনের চেষ্টার অভিযোগ

আবার ওই জেলাতেই  একুশের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি নেতার খুনের প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম প্রধান সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও এক বিজেপি কর্মী। ২০২১-এর বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় বারাসাতের নবপল্লিতে খুন হন বিজেপি নেতা মহম্মদ আলি। অভিযোগ, সেই মামলার অন্যতম প্রধান সাক্ষী বিজেপি কর্মী খালেদ আলিকে গতকাল রাস্তায় আটকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জামিনে মুক্ত তৃণমূল কর্মী রাকিবুল ইসলাম। তাঁর সঙ্গীকেও কোপানো হয়। গুরুতর জখম দুই বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, এর আগে বিধানসভা ভোটের পরেও খুনের মামলার সাক্ষী বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের দুষকৃতীরা। ফের একই ঘটনা ঘটায় আতঙ্কিত পরিবার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।    

' পরাজিত বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা '

হুগলির জাঙ্গিপাড়ায় ২ নম্বর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী সৌরেন পালের বাড়িতে হামলা, বাধা দিতে যাওয়ায় প্রতিবেশীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই পরাজিত বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে প্রার্থীর বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষকৃতীরা। বিজেপি প্রার্থীকে মারধরে বাধা দেওয়ায় প্রৌঢ় প্রতিবেশীর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম ওই ব্যক্তি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget