এক্সপ্লোর

WB Election 2021: ভোট-বৈতরণী পার হতে দেবতার দরজায় বিজ্ঞানী

রবিবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী গোবর্ধন দাস। এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন তিনি।

রানা দাস, পূর্ব বর্ধমান- মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু বিজ্ঞানীর। অন্যায়-অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। নিজেই বলছেন পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থীর। মন্দিরে ঈশ্বরের কাছে প্রার্থনা সেরেই নামলেন লড়াইয়ের ময়দানে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী তথা জেএনইউ-র অধ্যাপক।

ভোট ময়দানে লড়াই কঠিন। তাই গণদেবতার সমর্থন পেয়ে ভোট-বৈতরণী পার হতে দেবতার দরজায় বিজ্ঞানী। রবিবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী গোবর্ধন দাস। এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থী গোবর্ধন দাস বলেন, ‘‘মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে কামনা করলাম প্রথমে ৩৪ ও পরে ১০ বছর বাংলায় অন্যায়-অত্যাচার চলেছে সেখান থেকে মুক্তি দাও ৷’’

গঙ্গাপাড়ের নীলবাড়ি দখলের লড়াইতে এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি। রুপোলি পর্দার নায়ক-নায়িকা থেকে শুরু করে খেলোয়াড়দের টিকিট দিয়েছে শাসক-বিরোধী দুই পক্ষই। সেই তালিকায় যুক্ত হয়েছে বিজ্ঞানী গোবর্ধন দাসের নামও। এবারই প্রথম ভোটের লড়াইতে নামা এই বিজ্ঞানী কর্মসূত্রে প্রায় ১২ বছর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরে দিল্লিতে মলিকিউলার ইমিউনোলজি-র উপর গবেষণামূলক কাজ করেন তিনি। ২০১৪-য় মলিকিউলার মেডিসিন বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। প্রায় ১৫ বছর ধরে তিনি যক্ষ্মার টিকা নিয়ে গবেষণা চালিয়েছেন। এছাড়াও কোভিড ভ্যাকসিন নিয়েও কাজ করছেন তিনি।

এদিন পূর্বস্থলীতে মন্দিরে পুজো দেওয়ার পর বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি। পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থী গোবর্ধন দাস বলেন, ‘‘বাংলার মুখ মলিন হয়ে গিয়েছে। কল-কারখানা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, শাসন ব্যবস্থা এখন বেহাল। তার থেকে বাংলার মুক্তি চাই ৷’ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়। সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ সাহা। ২২ এপ্রিল ষষ্ঠ দফায় পূর্বস্থলী উত্তরে ভোটগ্রহণ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুরে বিজয়ী প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget