এক্সপ্লোর

PTZ Camera: ভোটের সময় QRT-র গাড়িতে বিশেষ ক্যামেরা, কীভাবে কাজ করে এই প্যান টিল্ট জুম ক্যামেরা?

West Bengal Election 2026: 'প্যান টিল্ট জুম' বা PTZ ক্যামেরা আসলে কী? কীভাবে কাজ করে এই ক্যামেরা? 'প্যান টিল্ট জুম' বা PTZ ক্যামেরা আসলে এক ধরনের সিসিটিভি ক্যামেরা।

ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে একাধিক রাজনৈতিক দল। ইতিমধ্যেই ইস্তেহারও প্রকাশ করে ফেলেছে তৃণমূল। রাজ্যে আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর এর মধ্যেই সামনে এল নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত। জানা গিয়েছে, কমিশনের নির্দেশ নির্বাচনের সময় ক্যুইক রেসপন্স টিমের গাড়ির উপরে লাগানো থাকবে 'প্যান টিল্ট জুম' বা PTZ ক্যামেরা। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানানো হয়েছে পুলিশ, প্রশাসন বা নোডাল অফিসারদের।

কিন্তু এই 'প্যান টিল্ট জুম' বা PTZ ক্যামেরা আসলে কী? কীভাবে কাজ করে এই ক্যামেরা? 'প্যান টিল্ট জুম' বা PTZ ক্যামেরা আসলে এক ধরনের সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা সম্পর্কে সিসিটিভি বিশেষজ্ঞ বরুণাভ চট্টোপাধ্যায় বলছেন, "এই ক্যামেরা প্যান করতে পারবে, টিল্ট করতে পারবে ও জুমও করতে পারবে। এই ক্যামেরা নির্বাচনের আগে প্রোগ্রামিংও করা থাকবে।"


PTZ Camera: ভোটের সময় QRT-র গাড়িতে বিশেষ ক্যামেরা, কীভাবে কাজ করে এই প্যান টিল্ট জুম ক্যামেরা?

এই ক্যামেরার একাধিক ফিচারের মধ্যে একটি হল, এই ক্যামেরা যদি প্রোগ্রামিং করা থাকে তাহলে এই ক্যামেরা বিভিন্ন কন্ট্রোল রুম থেকে মাল্টি ভিউ করা যায়। অর্থাৎ, এই একই ক্যামেরা থেকে যেমন বিভিন্ন কন্ট্রোল রুম থেকে দেখতে পাওয়া যাবে, তেমনই দেখা যাবে মোবাইল অ্যাপ থেকেও, জানাচ্ছেন সিসিটিভ বিশেষজ্ঞ।

গাড়িতে যদি এই ক্যামেরা লাগানো থাকে, তাহলে কীভাবে কাজ করবে এই ক্যামেরা? গাড়ির মধ্যে এই ক্যামেরার কন্ট্রোলার থাকবে। গাড়ির মধ্যে থেকেই এই ক্যামেরাকে অপারেট করা যাবে। এমন কি সেই ভিডিও মোবাইল ক্যামেরা থেকে বা কন্ট্রোল রুম থেকেও দেখা যাবে। কোনও গোলমলের সময় মবকে চিহ্নিত করা যাবে এই ক্যামেরার মাধ্যমে। ম্যান টু ম্যান মার্ক করা যাবে। প্রত্যেকের মুখ চিহ্নিতও করা যাবে। কারণ, এই ক্যামেরায় অতিরিক্ত পাওয়ারফুল জুম রয়েছে, বলছেন সিসিটিভি বিশেষজ্ঞ বরুণাভ চট্টোপাধ্যায়।

ইতিমধ্যেই রাজ্যে রয়েছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। খবর নির্বাচন কমিশন সূত্রে। আর এবার আরও জন গেল যে আগামী ৩১ মার্চের আগেই রাজ্যে চলে আসবে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে রাজ্যে আসবে আরও ১ হাজার ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, এবারের নির্বাচনের আগে সব মিলিয়ে রাজ্যে আসতে চলেছে মোট ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। খবর নির্বাচন কমিশন সূত্রে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget