এক্সপ্লোর

Patashpur News: চোখের বদলা চোখ নয়, শান্তিতে হোক ভোট, দৃষ্টিশক্তি হারিয়ে বার্তা বিজেপি সমর্থকের

Panchayat Elections 2023: আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তাপ কমার লক্ষণ নেই। সেই আবহেই ডান চোখের দৃষ্টি হারাতে বসেছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা অলোক ভুঁইয়া।

পটাশপুর: নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই হানাহানি, হিংসা অব্যাহত (Panchayat Elections 2023)। নিত্যদিন উঠে আসছে ভূরি ভূরি অভিযোগ। তার মারাত্মক মাশুল গুনলেন পটাশপুরের বিজেপি সমর্থক। তৃণমূলের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। আক্রান্ত হয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এবার দৃষ্টিশক্তিই হারালেন তিনি। তার পরই জানালেন, হিংসা নয়, নির্বাচন হোক শান্তিতে (Patashpur News)।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তাপ কমার লক্ষণ নেই। সেই আবহেই ডান চোখের দৃষ্টি হারাতে বসেছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা অলোক ভুঁইয়া। বিজেপি-র সমর্থক তিনি। রবিবার আক্রান্ত হন। অভিযোগ, রবিবার বিজেপি-র পতাকা লাগাতে গেলে হামলা হয়। তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তাতে গুরুতর আহত হন অলোক। রড দিয়ে তাঁকে মারা হয় বলে অভিযোগ (Purba Medinipur News)। 

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অলোককে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় ডান চোখে আঘাত পেয়েছেন অলোক। তাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজির চিকিৎসকরা জানিয়েছেন, অলোকের ডান চোখের অপটিক্যাল গ্লোব ফেটে গিয়েছে। ওই চোখে আর দেখতে পাবেন না তিনি। আপাতত কলকাতাতেই চিকিৎসা চলছে অলোকের।

আরও পড়ুন: Suvendu Adhikari: '৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে', ফের ডেডলাইন শুভেন্দুর

নির্বাচনী মরশুমে বছর বছর হিংসা, হানাহানি এখন স্বাভাবিক হওয়ার পথে। এবারও তার অন্যথা হয়নি। বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। অভিযোগ, পাল্টা অভিযোগের এই টানাপোড়েনের মধ্যেই একটি চোখ চলে গিয়েছে অলোকের। চোখ হারিয়ে তাঁর বার্তা, নির্বাচন হোক শান্তিতেই। অলোকের কথায়, "চোখের বদলা চোখ নয়। দুষ্কৃতীরা গ্রেফতার হোক।" নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হওয়াই কাম্য বলে মত অলোকের।

এই আবহেই বুধবার পটাশপুরে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন তিনি। শুভেন্দু বলেন,  "তিন মাসের মধ্যে বিদায় দেব চোরেদের এই সরকারকে। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে ৩৬ করব।" বিরোধী দলনেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ নেই। পঞ্চায়েতকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার।"

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সকলকে ২০০০ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন শুভেন্দু। তাঁর দাবি, ৫০০ নয়, বিজেপি ক্ষমতায় এলে সকলকে ২০০০ টাকা করে দেওয়া হবে। কোনও ভাগাভাগি থাকবে না। তৃণমূলকে হারিয়েই ছাড়বেন বলে জানান শুভেন্দু। যদিও তৃণমূলের ারজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, আবারও গোহারা হারবে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget