এক্সপ্লোর

আপনার পদক্ষেপ নেওয়ার সময় শেষ, এবার নেবে কং-বাম সরকার, মমতাকে তোপ রাহুলের

বসিরহাট(উত্তর ২৪ পরগনা): বাকি আর তিন দফা। শেষের তিন দফায় লড়াইটা আরও কঠিন। তার আগে আরও সঙ্ঘবদ্ধ ছবি তুলে ধরল বাম-কংগ্রেস জোট। একমঞ্চে রাহুল গাঁধী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সহ সভাপতি বুঝিয়ে দিলেন, জোটের জয়ের বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। কংগ্রেস সহ সভাপতি বলেন, আপনার পদক্ষেপ নেওয়ার সময় শেষ। এবার কংগ্রেস ও বামফ্রন্টের সরকার পদক্ষেপ নেবে। এই মন্তব্যকেই জোটের সাফল্যের ব্যাপারে কংগ্রেস সহ সভাপতির আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর আগেও যখন রাজ্যে এসেছেন রাহুল গাঁধী, তখনও তাঁর মঞ্চে দেখা গিয়েছে জোটের ঐক্যবদ্ধ ছবি। আসানসোলে, রাহুলের মঞ্চে ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। আর, শনিবার, উত্তর ২৪ পরগনার বসিরহাটে, রাহুলের সভায় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি, বাম-কংগ্রেস জোটের সরকার ক্ষমতায় এলে তারা কোন কোন বিষয়ে জোর দেবে, তাও স্পষ্ট করেন রাহুল গাঁধী। রাহুল বলেন, বাম-কংগ্রেস সরকার ক্ষমতায় এলে মূল ফোকাস হবে চাকরি দেওয়া। রাহুল গাঁধীর মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি বলছে জল ধরো। জল ভরো। নতুন সরকারের স্লোগান হবে চোর ধরো জেলে ভরো। বাংলায় কেমন ভোট হচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর থেকে সেই রিপোর্ট নেওয়ার পাশাপাশি সিপিএম সাংসদ ঋতব্রতর সঙ্গেও এ নিয়ে কথা বলেন রাহুল গাঁধী। গত কয়েক দফার ভোটে কীরকম অশান্তি হয়েছে, সে কথা রাহুলকে জানান ঋতব্রত। পর্যবেক্ষকদের একাংশের মতে, আর যে তিন দফা ভোট বাকি, তার মধ্যে, কোচবিহার বাদে, সবই দক্ষিণবঙ্গের জেলা। যেগুলি তৃণমূলের শক্ত ঘঁটি বলেই পরিচিত। অর্থাৎ‍, এই শেষ তিন দফায় বাম-কংগ্রেসের সামনে আরও কঠিন লড়াই। এই পরিস্থিতিতে, বাম-কংগ্রেস জোটের পালে আরও হাওয়া তুলতে এবং দুই শিবিরের কর্মীদের আরও চাঙ্গা করতে, কংগ্রেসের সহ সভাপতির সভায় উপস্থিত সিপিএমের সাংসদ।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget