এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ‘আমি জামিনে ঘুরছি, মমতাজীকে কেস দেন না মোদি, ED-CBI হয় না’, শ্রীরামপুরে তৃণমূল-বিজেপি 'সেটিং' তত্ত্ব রাহুল গাঁধীর

Rahul Gandhi Attacks Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূলতে তীব্র আক্রমণ রাহুলের। বিজেপি-র সঙ্গে সরাসরি লড়াইয়ে না যাওয়ার অভিযোগ।

শ্রীরামপুর: রাজ্যে প্রচারে এসে ফের তৃণমূল এবং বিজেপি-কে এক আসনে বসিয়ে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীমমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদিকে একযোগে আক্রমণ করলেন তিনি। তাঁর দাবি, মোদি জাতীয় স্তরে দুর্নীতি করেন, তৃণমূল ও মমতা দুর্নীতি করেন পশ্চিমবঙ্গে। মমতা ঠিকঠাক কাজ করলে আজ পশ্চিমবঙ্গে বিজেপি এত বাড়তে পারত না বলেও মন্তব্য করেন। (Rahul Gandhi Attacks Mamata Banerjee)

দ্বিতীয় দফার নির্বাচনের আগে শনিবার শ্রীরামপুরে প্রচার করেন রাহুল। সেখানে তিনি বলেন, "যে কাজ মোদি গোটা ভারতে করছেন, বাংলায় একই কাজ করছেন মমতাজী এবং তৃণমূল। নরেন্দ্র মোদি সাধারণ মানুষের জন্য কিছু করেন না। দু'-তিন জন শিল্পপতির জন্য কাজ করেন, যার মুনাফা মোদি এবং বিজেপি-র কাছে যায়। এখানে মমতাজীও একই কাজ করছেন। শিল্পকে শেষ করে দিয়েছেন, বেকারত্ব বাড়িয়েছেন।" (West Bengal Assembly Election 2026)

আরও পড়ুন: ভোটে কত আসন পাচ্ছে তৃণমূল? আগাম ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘কোথায় গিয়ে থামবে…’

মমতার আমলে রাজ্যে শিল্প শেষ হয়ে গিয়েছে, বেকারত্ব বেড়েছে, তৃণমূলের গুন্ডাদের দাপাদাপি বেড়েছে বলেও এদিন দাবি করেন রাহুল। তাঁর কথায়, "বাংলায় চাকরি চাইলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকতে হয়। তৃণমূলের গুন্ডা, দলের লোকজনের জন্য কাজ করেন উনি। সাধারণ মানুষের জন্য কাজ করেন না। এখানে আগে হিন্দুস্তান মোটর্সের কারখানায় অ্যাম্বাসাডর গাড়ি তৈরি হতো। প্রথমে বামেরা এবং তার পর মমতাজী শেষ করে দিয়েছেন।"

এর পরই দুর্নীতির প্রসঙ্গ টানেন রাহুল। তাঁকে বলতে শোনা যায়, "বলা উচিত নয়, কিন্তু মোদি যেমন দুর্নীতি করেন, মমতাও কম যান না। তৃণমূল সারদা চিটফান্ড করেছে, রোজভ্যালি করেছে, সারদায় ১৯০০০ কোটি টাকা চুরি করেছে, রোজভ্য়ালিতে চুরি করেছে ৬৬০০ কোটি টাকা। কয়লা পাচার, গুন্ডা ট্যাক্স চেপেছে গোটা বাংলার উপর। নরেন্দ্র মোদি যেভাবে গোটা দেশে হিংসা ছড়ান, তৃণমূলেক গুন্ডারা সেটা এখানে করে। আমাদের লোকজনকে ধরে মারে। কংগ্রেসের বিরুদ্ধে হিংসা ছড়ায়।"

আরও পড়ুন: মণিপুর-মিজোরাম থেকে কয়েকশো মানুষকে ‘এয়ারলিফ্ট’ করে নিয়ে গেল ইজ়রায়েল, পুনর্বাসন ও ধর্মান্তরণের পরিকল্পনা, কিন্তু কেন?

২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ৫ লক্ষ কর্মসংস্থানের কথা বললেও, আজও বাস্তবায়ন ঘটেনি বলেও এদিন অভিযোগ তোলেন রাহুল। বরং রাজ্যে বেকারভাতার জন্য ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে বলে মন্তব্য করেন। রাহুল জানান, একসময় শিল্প-সংস্কৃতির কেন্দ্র ছিল বাংলা, স্বাধীনতা আন্দোলনে সবার অগ্রভাগে ছিল, গোটা দেশকে আশার আলো দেখাত। কিন্তু মমতা এত বছরে কিছু করেননি। মোদির দলের নেতারা মহিলাদের উপর অত্যাচার চালান, আর বাংলায় আরজি করের মতো ঘটনা ঘটে, সরকার তাদের আড়াল করে, দায়স্বীকার করে না বলেও অভিযোগ তোলেন রাহুল।

তৃণমূলের জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি সুবিধা করতে পেরেছে বলে এর আগেও দাবি করেছেন রাহুল, আজও একই দাবি শোনা যায় তাঁর মুখে। বলেন, "মমতাজী বাংলার জন্য রাস্তা খুলে দিয়েছেন। উনি সঠিক ভাবে কাজ করলে, বাংলার জন্য কাজ করলে, দুর্নীতির জন্য কাজ করলে, আর জি কর মামলায় পদক্ষেপ করলে, আজ এখানে বিজেপি নামক বিপদ নেমেই আসত না। কংগ্রেস বিজেপি-র সঙ্গে লড়ে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, জামিনে ঘুরছি আমি। বাড়ি, সাংসদপদ ছিনিয়ে দিয়েছে। ভূরি ভূরি মামলা। কখনও ঝাড়খণ্ড, কখনও মহারাষ্ট্র, কখনও গুজরাত, কখনও বিহার, কখনও উত্তরপ্রদেশ ছুটতে হয়। মামলা লড়তে ১০-১৫ দিন অন্তর যেতে হয় আমাকে। মমতাজীর উপর কী কোনও দিয়েছেন মোদি? মমতাজীকে কত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে ৫৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে, পাঁচ দিন ধরে। মমতাজীর উপর আক্রমণ হয় না, ED-CBI কিছু নয়। কারণ মমতাজী বিজেপি-র সঙ্গে সরাসরি লড়াইয়ে যান না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget