এক্সপ্লোর

শনিবার কোনও সিদ্ধান্ত নিচ্ছেন? ক্ষোভ উগরে ‘বেসুরো’ শতাব্দী, সেদিনই ফেসবুক লাইভে কী বলবেন রাজীব? জল্পনা তুঙ্গে

কিন্তু কী সিদ্ধান্ত নেবেন শতাব্দী রায়? আর কেনই বা নেবেন? ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না? আমি তাঁদের বলছি, যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভাল লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। আর এর পরেই শতাব্দী লিখেছেন, বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানালে আমি যাব কী করে?

কলকাতা: এবার কি বেসুরো শতাব্দী রায়ও? জল্পনা বাড়াল শতাব্দী ফ্যান ক্লাবের একটি ফেসবুক পোস্ট, যেখানে তৃণমূল সাংসদ একরাশ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যদি কোনও সিদ্ধান্ত নেন, শনিবার জানাবেন। তাত্পগর্যপূর্ণভাবে শনিবারই আরেক বেসুরো শাসক দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ। জোর জল্পনা ছড়িয়েছে তা নিয়েও। রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া ফেসবুক পোস্টে তিনবারের তৃণমূল এমপি বলেছেন, বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানালে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। পোস্টে বীরভূমে তাঁর নির্বাচনী কেন্দ্রের মানুষের প্রতি বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। যদিও এই ফেসবুক পোস্টের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে পোস্টে লেখা হয়েছে, যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি শনিবার দুপুর দুটোয় জানাব। কিন্তু কী সিদ্ধান্ত নেবেন শতাব্দী রায়? আর কেনই বা নেবেন? ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইদানিং আমাকে অনেকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না? আমি তাঁদের বলছি, যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভাল লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। আর এর পরেই শতাব্দী লিখেছেন, বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানালে আমি যাব কী করে? প্রশ্ন উঠছে, তাহলে কি শাসকদলের একাংশই শতাব্দী রায়কে কাজ করতে বাধা দিচ্ছে? তারা কারা? এ নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। এখন দলীয় সাংসদ কী সিদ্ধান্ত নেন, সেদিকে তাকিয়ে তৃণমূল নেতৃত্ব। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, কী সিদ্ধান্ত নেন দেখা যাক। যদিও এ নিয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও শতাব্দীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে, শনিবার নিজের সিদ্ধান্ত জানার কথা বলেছেন তৃণমূল সাংসদ। আর তাত্পের্যপূর্ণভাবে পরপর চারটি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকা এবং আরেক বেসুরো রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও শনিবারই ফেসবুক লাইভ করবেন বলে আগেই জানিয়ে রেখেছেন। এর আগে দলের বিরুদ্ধে মুখ খুলে একে একে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। এবার কি তাহলে রাজীব-শতাব্দীও দু’জনে একই দিনে নতুন কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেন? শনিবার কি ফের রাজ্য রাজনীতিতে ঝড়ের আভাস মিলছে? ভোটের মুখে টক অফ দ্য টাউন এখন এটাই।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda
CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget