এক্সপ্লোর

Bhangar News: ভাঙড়ে সওকতকে 'চোর চোর' স্লোগান, পাল্টা ক্যানিংয়ে বিক্ষোভের মুখে আরাবুল

West Bengal Assembly Election 2026: ভোট আবহে উত্তপ্ত ভাঙড় এবং ক্যানিং পূর্বের পরিস্থিতি। অভিযোগ, ভাঙড়ে শওকত মোল্লাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন আইএসএফ কর্মীরা।

Bhangar News: ভোটের দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। কংগ্রেস ছাড়া বাকি প্রায় সব দলই আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই নিরিখে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একদিনের ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসক দল। আর প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে দেখা দিয়েছে বিভিন্ন ছবি। কোথাও প্রার্থী পছন্দ হয়নি, বদল করতে হবে প্রার্থী, এই দাবিতে দলের কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও আবার প্রচারে গিয়ে ভোটারদের ক্ষোভের মুখে পড়েছেন প্রার্থীরা।                 

আর এই ভোট আবহে উত্তপ্ত ভাঙড় এবং ক্যানিং পূর্বের পরিস্থিতি। অভিযোগ, ভাঙড়ে শওকত মোল্লাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন আইএসএফ কর্মীরা। এবার ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন শওকত মোল্লা। সোমবার ভাঙড়ে তৃণমূল প্রার্থীর গাড়ি দেখেই আইএসএফ কর্মী-সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। এর প্রতিবাদে পথ অবরোধ করে তৃণমূল।             

আরাবুল বলেন, 'তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা করেছে। আমাদের একটা ছেলে গ্রেফতার হয়েছে। যারা এভাবে মিছিলের উপর হামলা করেছে আমরা অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।' অন্যদিকে সওকত মোল্লা বলেছেন, 'প্রচার সেরে ফেরার সময় আমাদের গাড়ির উপর আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা হামলা করেছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে।' আরাবুল ইসলামের বিরুদ্ধেও সরাসরি ঝামেলা করার অভিযোগ আনেন সওকত মোল্লা। এর পাশাপাশি তিনি এও বলেন, যাঁরা এইসব সমাজবিরোধী কার্যকলাপ করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অভিযুক্ত্রা গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন সওকত মোল্লা।            

ভাঙড়ে আইএসএফ কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্মুখীন শওকত মোল্লা। এর পাল্টা ক্যানিংয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তৃণমূল থেকে আগেই সাসপেন্ড হয়েছিলেন আরাবুল। ভোটের মুখে দল ছাড়েন তিনি। যোগ দেন আইএসএফ- এ। আরাবুল ইসলাম আইএসএফ- এ যোগ দিতে পারেন এমন জল্পনা আগে থেকেই ছিল। এরপর আরাবুল আইএসএফ- এ যোগদানের পর প্রশ্ন উঠছিল তাহলে কি এবার টিকিট পাবেন তিনি? সেই জল্পনারও অবসান হয়েছে। সোমবার ২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকি। তিনি নিজে লড়বেন ভাঙড় থেকে, শওকত মোল্লার বিরুদ্ধে। আর পূর্ব ক্যানিংয়ে আইএসএফ- এর প্রার্থী আরাবুল ইসলাম।     

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget