এক্সপ্লোর

Amit Shah Roadshow in Bhowanipore: পরস্পরকে চড়-থাপ্পড় তৃণমূল ও বিজেপি কর্মীদের, শুভেন্দু-শাহের রোড শো ঘিরে ছড়াল উত্তেজনা

Suvendu Adhikari Nomination Chaos: বৃহস্পতিবার ভবানীপুর থেকে মনোয়নপত্র জমা দেন শুভেন্দু।

কলকাতা: শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল কালীঘাটে। স্লোগান, পাল্টা স্লোগানে যেমন তপ্ত হয়ে উঠল পরিবেশ, তেমনই হাতাহাতি-মারামারিও বাদ গেল না। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি উত্তেজনা চরমে পৌঁছল। পরিস্থিতি এমন হল যে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীকে। (Suvendu Adhikari Nomination Chaos)

বৃহস্পতিবার ভবানীপুর থেকে মনোয়নপত্র জমা দেন শুভেন্দু। তার আগে হাজরা মোড় থেকে রোড শো করেন বিজেপি নেতৃত্ব। সেই রোড শো-র অগ্রভাগে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্য বিজেপি প্রার্থীরাও। সেই রোড শো কালীঘাটের কাছাকাছি পৌঁছতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে। (Amit Shah Roadshow in Bhowanipore)

বিজেপি-র তরফে গেরুয়া পতাকা উড়িয়ে যখন 'জয় শ্রীরাম' স্লোগান তোলা হচ্ছিল লাগাতার, উল্টো দিক থেকে 'জয় বাংলা' স্লোগান ভেসে আসতে শুরু করে। দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা হাতে নিয়ে রাস্তা জড়ো হন তৃণমূলের কর্মী-সমর্থকরা। মাইকে দলের গানও বাজানো হয়। শুভেন্দু-শাহকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা, বিক্ষোভও দেখান। 

রোড শো যখন মমতার বাড়ির কাছাকাছি পৌঁছয়, সেই সময় 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা' বলে স্লোগান তোলা হয়। এক তৃণমূল সমর্থক বলেন, "একদিনের জন্য এসে ভবানীপুর দখল করতে পারবেন না। ৩৬৫ দিন এখানে মা-মাটি-মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এভাবে এন্ট্রি করতে দেব না আমরা।" 

এর পর রোড শো মমতার বাড়ির সামনে পৌঁছতেই কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তৃণমূলের কর্মী-সমর্থকেরা জোরে জোরে স্লোগান তুলতে শুরু করেন। পাল্টা স্লোগান তোলেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। একদিকে, তৃণমূলের পতাকা, অন্য দিকে, বিজেপি-র পতাকা, বাড়তে শুরু করে উত্তেজনা। দুই পক্ষ একেবারে মুখোমুখি চলে আসে। মারপিট শুরু হয়ে যায়। বিজেপি এবং তৃণমূল কর্মীরা পরস্পরকে চড়-থাপ্পড় কষিয়ে দেন। দুই দলের কর্মীরাই তেড়ে যান পরস্পরের দিকে।

এক তৃণমূল কর্মী বলেন, "অমিত শাহ টাকা খরচ করে কেন এসেছেন? জিতবে তো দিদিই!" আর একজন বলেন, "এরা ঘুরতে এসেছে। ৪ তারিখের পর কাউকে দেখা যাবে না। মমতা বন্দ্য়োপাধ্যায় ছিলেন, আছেন থাকবেন।" পুলিশ দুই পক্ষকে নিরস্ত করার চেষ্টা করে। কিন্তু মারমুখী হয়ে ওঠে দুই পক্ষই।

সেই পরিস্থিতিতে রোড শো-র গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চেপে সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেন শাহ এবং শুভেন্দু। কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এর পর সার্ভে  বিল্ডিংয়ের কাছে মাইক বাজানো নিয়েও শুরু হয় বিবাদ। সেখানে হিমশিম খেতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget