এক্সপ্লোর

Suvendu Adhikari Oath Ceremony : প্রচণ্ড বৃষ্টি হলে শপথগ্রহণ হবে কীভাবে? বিরাট বিকল্প ভাবনা বিজেপির

প্রশাসনিক সূত্রে খবর, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে দ্রুত অনুষ্ঠান স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে সমস্ত ব্যবস্থা।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। শনিবার সকলের নজর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কারণ, সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে সেই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখছে না বিজেপি নেতৃত্ব।

ইতিমধ্যেই সর্বসম্মতিতে বিজেপি পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্র থেকেই জয়ী শুভেন্দু অধিকারীই শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। দলীয় বৈঠকে দ্বিতীয় কোনও নামই উঠে আসেনি। 

ব্রিগেডে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল মঞ্চে শপথ নেবেন শুভেন্দু অধিকারী ও তাঁর নতুন মন্ত্রিসভা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (  Narendra Modi )। এছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি, একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সূত্রের খবর, অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রিগেডে তাই আজ নিরাপত্তা এক্কেবারে বজ্রআঁটুনি। এদিন রয়েছে বৃষ্টি-বাদলার পূর্বাভাস। তাই পুরো ব্রিগেডই তাঁবু করে দেওয়া হয়েছে। তাই বৃষ্টি হলেও চিন্তার কিছু নেই। তবু অতিরিক্ত দুর্যোগের ক্ষেত্রে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও। 

বাঙালিয়ানা ও কালীঘাটের ছোঁয়া মঞ্চে

শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়, গোটা শপথ মঞ্চে তুলে ধরা হচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ। কালীঘাট মন্দিরের আদলে বিশেষ নকশা রাখা হয়েছে মঞ্চে। পাশাপাশি দুর্গাপুজো, পয়লা বৈশাখ-সহ বাঙালির বিভিন্ন উৎসবের কোলাজ দিয়ে সাজানো হয়েছে শপথমঞ্চ। দর্শকদের জন্য রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন। প্রায় ৫০ হাজার চেয়ার বসানো হয়েছে অনুষ্ঠানের জন্য।

দুর্যোগের আশঙ্কায় প্রস্তুত বিকল্প ভেন্যুও

তবে আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও তৈরি রাখা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ( Netaji Indoor Stadium ) কে। ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ। দর্শকাসনও নতুন করে হলুদ-সাদা রঙে সাজানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে দ্রুত অনুষ্ঠান স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে সমস্ত ব্যবস্থা।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা ব্রিগেড

শপথ অনুষ্ঠান ঘিরে গোটা ব্রিগেড চত্বর ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি হতে পারে বলেও জানা গিয়েছে। রাজনৈতিক পালাবদলের এই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে কার্যত উৎসবের আবহ গোটা রাজ্যজুড়ে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
Advertisement

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget