এক্সপ্লোর

Suvendu Adhikari: তৃণমূল কর্মীর দেওয়া কোল্ড ড্রিঙ্কস খেলেন, বললেন, 'গেরুয়া পোশাক পরে ভোট দিয়েছেন মুসলিম ভোটার', শুভেন্দুর সারাদিন

Election 2026: শেষ দফার ভোটে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুর

শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুর। ২০২৬-এর নির্বাচনে এই কেন্দ্রের দিকে সবারই নজর রয়েছে। এই কেন্দ্রকে হেভিওয়েট কেন্দ্র বলাই চলে। কারণ এখানকার লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। গোটা দিনটাই শুভেন্দু অধিকারী রইলেন নরমে গরমে! কখনও তৃণমূল কর্মীদের সঙ্গে বাঁধল তর্কবিতর্ক। কখনও আবার, তাঁদেরই দেওয়া ঠাণ্ডা পানীয় পান করলেন তিনি। সকাল সকাল হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেন তিনি। এরপরে গোটা দিন, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ালেন তিনি। 

নির্বাচনের দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে শুভেন্দু

এদিন ভবানীপুরের ভোট নিয়ে বেশ খুশিই শোনাল শুভেন্দু অধিকারীকে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এদিন বলেন, 'সব চেয়ে বড় কথা, ক্যামেরার সামনে যারা মুখ লোকান, তাঁরা প্রকাশ্যে বলেছে, বিজেপিকে ভোট দিয়ে এলাম। মাদ্রাসায় পড়ানো কিছু অর্বচীন ছাড়া সবার কাছেই ভালবাসা পেয়েছি। তৃণমূলের একটি ক্যাম্পে গিয়েছিলাম, এক তৃণমূলের মহিলা কর্মী আমায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ালেন।' এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, 'হিন্দু আদিবাসী ভোটাররা যেভাবে ভোট দিয়েছে, তৃণমূল বুঝেছে তাদের ট্রেন শেষ স্টেশনে দাঁড়িয়ে আছে। সব মুসলমানকে খারাপ বলব না। একটি মুসলিম বুথে গিয়েছিলাম, এক যুবক আমাকে বলছেন, এই গেরুয়া টি শার্ট পরে এসেছি, আপনাকে ভোট দিয়েছি।'

আরও পড়ুন: Election 2026 Exit Poll: চমকে দেওয়ার মতো এই সমীক্ষার ফল! সবার থেকে আলাদা! কী বলছে 'পিপলস পালস-এর Exit Poll'?

দফায় দফায় উত্তপ্ত হল ভবানীপুর

শেষ দফার ভোটে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুর। শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রী রাম স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। কমিশনে অভিযোগ জানানোর পরই, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এসে, এলাকার দখল নেয়। শেষ দফার ভোটে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাইপ্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুর। বুথে বুথে ঘোরার সময়, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের যেখানকার ভোটার, সেই মিত্র ইনসটিটিউশনে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। এরপর, হেঁটেই, হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডের সংযোগস্থলে, জয় হিন্দ ভবন পোলিং বুথের সামনে যান শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছতেই, শুরু হয় তৃণমূল সমর্থকদের স্লোগান... বাহিনীর সঙ্গে দৌড়োতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও।

ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অভিযোগ জানানোর একটু পরই, এলাকায় চলে আসে কেন্দ্রীয় বাহিনী... এলাকার দখল নেয় বিশাল পুলিশ ফোর্স। এদিন বিকেলে, ভবানীপুর কেন্দ্রের একবালপুর রোডে, একসঙ্গে বুথ পরিদর্শনে গেলে, শুভেন্দু অধিকারী ও রাকেশ সিং-কে ঘিরে ফের বিক্ষোভ দেখায় তৃণমূল। এর কিছুক্ষণের মধ্য়ে দিয়েই সেই রাস্তা দিয়ে যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়। তবে, তার আগেই, এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।  

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget