এক্সপ্লোর

Suvendu Adhikari : কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন ...

West Bengal Assembly Election 2026 : এবারের ভোটে কত সংখ্যক ভোট পেতে পারে শুভেন্দু, তারও পূর্ভাবাস দিলেন স্পষ্ট করে।


ঝিলম করঞ্জাই, হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  একুশে নন্দীগ্রামের পর ছাব্বিশে ভবানীপুর।  ৫ বছর পর, ফের এক হাইভোল্টেজ ডুয়েলের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী।  পাঁচ বছর আগে শুভেন্দু অধিকারীর হোমগ্রাউন্ড নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে লাগাতার চ্যালেঞ্জ ছুড়ছেন তিনি। এমনকী এবারের ভোটে কত সংখ্যক ভোট পেতে পারে শুভেন্দু, তারও পূর্ভাবাস দিলেন স্পষ্ট করে।

ভবানী পুরে দাঁড়িয়েই শুভেন্দু বললেন, 'তৃণমূল ডাবল ডিজিট পেরোবে না। ট্রিপল ডিজিট হবে না। এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্য়ানার্জিকে  নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য়। এরা সাহস নিয়ে বেরিয়ে এসেছে। এরাও পরিবর্তন চাইছে। আইপ্য়াক কী প্য়াক প্য়াক করল, সেটা আমাদের কাজ নয়। '

অন্যদিকে বুধবার নিজের প্রচার সফরের দ্বিতীয় দিনে নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ওইদিন সেখানে কর্মীদের নিয়ে বৈঠক করবেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব নেবেন, তত বেশি বেশি ভোটে আবার মমতা ব্য়ানার্জিকে আমি হারাতে পারব। ' তিনি এও বলেন, 'আমি তো চেয়েছিলাম মমতা ব্য়ানার্জি আরেকবার লড়ুক ( নন্দীগ্রামে )। কেন লড়ল না জানি না।' 

শুভেন্দুর এই একের পর এক হুঙ্কার, তৃণমূলের আসন সংখ্যা সংক্রান্ত পূর্বাভাসের পাল্টা জবাবও এসেছে তৃণমূল শিবির থেকে। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, 'এখানে লোডশেডিং করা যাবে না। লোডশেডিং করে জেতা যাবে না এখানে। এখানে আমরা আছি। সজাগ প্রহরীর মতো ভোট লড়ব। ভবানীপুরও দেখব।' শোভনদেবের প্রত্যয়ী জবাব, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখান থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলে দিয়েছে, ৬০ হাজার ভোটে জিতছি আমরা, ৬০ হাজার ভোটেই জিতবে। ' 

অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে প্রচার করতে করতে ফিরহাজ হাকিম দাবি করলেন, 'মমতা বন্দ্য়োপাধ্য়ায় সারা বাংলায়, যাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, তাঁর কাঁধে নিয়ে নিয়েছেন। আর, তাঁর ঘরকে দায়িত্ব দিয়েছেন আমাদের। তাই, আমরা সেই দায়িত্ব পালন করে মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা, মমতাদি দাঁড়িয়েছে এদিক ওদিক নয়। তৃণমূলকে ভোট দিন। '     

সন্ধেয় ভবানীপুরে চক্রবেড়িয়া রোডে, বিজেপির পার্টি অফিসে দলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।                    

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget