এক্সপ্লোর

Murshidabad: ভোটের দিন আক্রান্ত, NRS-এ মৃত্যু CPM কর্মীর

Panchayat Poll Violence: বাঁশ, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রাজীব চৌধুরী এবং সন্দীপ সরকার, মুর্শিদাবাদ ও কলকাতা: ভোটে বেলাগাম সন্ত্রাস, মৃত্যু সিপিএম কর্মীর। হরিহরপাড়ার রায়পুর অঞ্চলের নিয়ামতপুরে ভোটের দিন আক্রান্ত হন সিপিএম কর্মী রিন্টু শেখ। আক্রান্ত সিপিএম কর্মীকে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসা হয় এনআরএসে। বাঁশ, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এনআরএস হাসপাতালে মৃত্যু রিন্টু শেখের। এই নিয়ে ৩৯ দিনে ৫৫ জনের মৃত্যু হল।

সিপিএমের দাবি, ভোটগ্রহণ কেন্দ্রে প্রার্থীর সঙ্গে দাঁড়িয়েছিলেন রিন্টু।  সেখানেই প্রার্থী আক্রান্ত হন। তাঁকে বাঁচাতে গিয়ে রিন্টু শেখ এবং আরও একাধিক সিপিএম কর্মী আক্রান্ত হন। স্থানীয় তৃণমূল বিধায়ক এবং তাঁর ছেলের দিকে অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছেন। হামলার সময় বুথে কোনও পুলিশকর্মী ছিল না বলে অভিযোগ সিপিএমের। রিন্টুর দাদার দাবি, ৬০-৭০ জন হামলা করেন। ৭-৮ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন রিন্টু শেখ। পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। সিপিএম জেলা কার্যালয়ে বৈঠক করেছে। ওই ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে সিপিএম। আইনি পথে শাস্তি দেওয়ার লড়াই করবে দল, সূত্রের খবর, এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে সিপিএম। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, তাঁর ছেলে (জেলা পরিষদের প্রার্থী ছিলেন, জয়ী হয়েছেন), এছাড়া তাঁদের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত, অভিযোগ সিপিএমের। নিহতদের পরিবার সিবিআই তদন্তের দাবি করেছেন। দোষীদের শাস্তি চেয়েছেন তাঁরা। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, দোষীরা শাস্তি না পেলে বড়সড় আন্দোলনে নামা হবে।

জখম রিন্টুকে বহরমপুর গ্রামীন হাসপাতাল, সেখান থেকে মুর্শিদাবাদ  জেলা হাসপাতাল, তারপর এনআরএসে আনা হয়। ৯ জুলাই এনআরএসে ভর্তি করা হয় তাঁকে। ১২ জুলাই অস্ত্রোপচার করা হয়। সাধারণ বেডে রেখেই চলছিল চিকিৎসা। ICU-এর প্রয়োজন থাকলেও হাসপাতালে তা পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। পরিবারের অভিযোগ, রিন্টুর ঘাড়ে হাঁসুয়ার কোপ পড়ে, মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছিল। কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের পরেও জ্ঞান ফেরেনি। তারপর NRS হাসপাতালে এদিন মারা যান।

রিন্টু শেখের দেহের ময়নাতদন্ত হবে। তারপরে দেহ পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: মাথার উপর ছিল না ছাদ, অভাব নিত্যসঙ্গী, IAS অফিসার অনিল বসাকের অজানা কাহিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget