এক্সপ্লোর

দুদলেরই আদর্শ হিন্দুত্ব, শিবসেনা, বিজেপির ঝামেলা ছিল, মিটে গিয়েছে, বললেন উদ্ধব, মোদির সমকক্ষ কেউ নেই বিরোধীদের, কটাক্ষ

আমদাবাদ: কিছুদিন আগেও নিয়ম করে রোজই বিজেপির মুন্ডপাত করত শিবসেনা। শেষ পর্যন্ত মহারাষ্ট্রে আসনরফা হওয়ার পর সুর বদলেছে উদ্ধব ঠাকরের দল। স্বয়ং উদ্ধব আজ বিজেপি সভাপতি অমিত শাহের গাঁধীনগর কেন্দ্র মনোনয়ন দাখিলের আগে এখানে তাঁর সমর্থনে জমায়েতে ভাষণ দেন। মঞ্চে ছিলেন ২ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, নিতিন গডকরী, শরিক শিরোমনি অকালি দলের প্রধান প্রকাশ সিংহ বাদল, লোকজনশক্তি পার্টি সভাপতি রামবিলাস পাসোয়ান। ভাষণে মোদির ভূয়সী প্রশংসা করে উদ্ধব বলেন, বিরোধীদের ওঁর সমকক্ষ কোনও নেতাই নেই। অতীতে বিজেপির সঙ্গে তাঁদের কিছু মতপার্থক্য থাকলেও এখন সব মিটে গিয়েছে বলে জানান, দু দলের আদর্শ ও হৃদয় এক সুরে বাঁধা বলেও মন্তব্য করেন শিবসেনা সভাপতি। বিজেপি সভাপতিকে শুভেচ্ছা জানাতেই তিনি জনসভায় এসেছেন বলে জানিয়ে উদ্ধব বলেন, অনেকের চোখ কপালে উঠেছে আমি এখানে আসায়। অনেকে খুশিও হয়েছেন, কিন্তু কারও কারও পেটে ব্যথা হচ্ছে! একই আদর্শবাহী দুটি দলের পারস্পরিক ঝগডায় অনেকে উল্লসিত হয়েছিল। আমাদের মধ্যে কিছু মতপার্থক্য, মনান্তর ছিল। কিন্তু অমিত শাহ আমার বাড়ি এসে বৈঠকের পর সব বিরোধ মিটে গিয়েছে। আমাদের লক্ষ্য এক। আদর্শ, হৃদয়-মন একসূত্রে বাঁধা। আমরা একজোট হয়েছি। হিন্দুত্বই আমাদের বেঁধে রেখেছে। আমার বাবা বাল ঠাকরে শিখিয়েছিলেন, যা-ই করব, আড়াল থেকে করব না। আমরা জনগণের ইস্যুই তুলেছি। কখনও পিছন থেকে ছুরি মারিনি, কখনও মারবও না। শিবসেনা, বিজেপির আদর্শ একই-হিন্দুত্ব। বাবা বলতেন, হিন্দুত্ব আমাদের শ্বাস। শ্বাস-প্রশ্বাসই থেমে গেলে বাঁচব কী করে? শিবসেনা, বিজেপির মধ্যে যা ঘটেছে, তা আজ অতীত বলে মন্তব্য করেন উদ্ধব। বলেন, ৫ বছরের আগের ২৫ বছরের বোঝাপড়ার ইতিহাস ভুলে যাওয়া উচিত নয় আমাদের। আমরা এই দুটো দল গেরুয়া ঝান্ডা বহন করে চলেছি। বাদল সাহেব বাদে আর কেউ আমাদের হাত ধরতে চায়নি। আমরা চলতে শুরু করি। ২৫টা বছর কেটেছে। দিল্লিতে গেরুয়া পতাকা তোলার স্বপ্ন সফল হয়েছে। আজ আমাদের ভাবনাচিন্তা, আদর্শ, নেতা-সব এক। বিরোধী দলগুলিও পরস্পরের হাত ধরলেও শিবসেনা, বিজেপির হৃদয়ের মিলন হয়েছে বলে জানান তিনি। উদ্ধব বলেন, ওদের ৫৬ জন নেতা সভায় হাত মেলাতে পারে। কিন্তু সবাই প্রধানমন্ত্রী হতে চায় বলে ভোটের আগেই দড়ি টানাটানি শুরু হয়েছে। কতদিন একসঙ্গে থাকবে, তার ঠিক নেই। ওদের জিজ্ঞাসা করতে চাই, কে ওদের নেতা। ওরা সভা করলে ওদের সমর্থকরা আপনাদের মতো একজনের নাম সমস্বরে বলবে? জনসভা থেকে দর্শকরা ‘মোদি’, ‘মোদি’ ধ্বনি তোলে।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget