এক্সপ্লোর

‘মনীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না, বিজেপির কাজে লজ্জিত’ মন্তব্য মমতার, ‘অশান্তির নেপথ্যে তৃণমূলের চক্রান্ত’ পাল্টা অমিত

অমিত শাহর রোড শো ঘিরে আজ রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর ও বিধান সরণি। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। অভিযোগ, বিদ্যাসাগর কলেজের ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বিজেপি সমর্থকেরা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে, আছড়ে ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তিও।

‘মনীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না। বিজেপির কাজে আমরা লজ্জিত। পড়ুয়াদের মারধর করা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক’- বিদ্যাসাগর কলেজে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর রোড শো ঘিরে আজ রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর ও বিধান সরণি। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। অভিযোগ, বিদ্যাসাগর কলেজের ভিতর ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বিজেপি সমর্থকেরা। আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকে, আছড়ে ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তিও। ‘বাংলার ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। শিক্ষকসমাজ ও ছাত্ররা এর জবাব দেবে’, বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সমস্ত ঘটনার জন্য আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। ‘অশান্তির নেপথ্যে তৃণমূলের চক্রান্ত। পদপৃষ্ট করানোর ছক ছিল তৃণমূলের’- অভিযোগ অমিত শাহের। নিজের প্রোফাইল থেকে টুইট করে অমিত শাহ বলেন, ‘এই ঘটনায় নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আর মানুষের কাছে অনুরোধ করবো মানুষ এর জবাব ভোটবাক্সে দেবেন।’ ‘বিজেপি কলেজের বাইরে ছিল, ক্যাম্পাসে ইউনিয়ন রুম থেকে বের করে মূর্তি ভেঙেছে তৃণমূলই’, অভিযোগ রাহুল সিংহের। প্রায় এই একই সুরে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মূর্তি ভাঙা হয়েছে কলেজের ভেতর থেকে’। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আজ কলেজ স্ট্রীট থেকে হেদুয়া অবধি প্রতিবাদ মিছিল করবেন বামেরা। মিছিলে উপস্থিত থাকবেন প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি। 'তৃণমূল ও বিজেপির চরিত্র আজ স্পষ্ট,' মন্তব্য সূর্যকান্ত মিশ্রের। বাংলার সংস্কৃতি বিপদের মুখে, ঘটনা প্রসঙ্গে মন্তব্য সোমেন মিত্রের। ‘কথা বলার কোনও ভাষা খুঁজে পাচ্ছিনা। অধঃপতনের কোন স্তর পর্যন্ত পৌঁছাতে হবে তা জানি না’- ঘটনায় প্রতিক্রিয়া শঙ্খ ঘোষের। অমিত শাহর রোড শোর প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে জড়ো হন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। টিএমসিপির বিক্ষোভ, কালো পতাকা আড়াল করতে পাল্টা বিজেপির কর্মীরা মোদির বিশাল ফ্লেক্স টাঙায়। অমিত শাহের রোড শো বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছলে গন্ডগোল চরম আকার নেয়। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মী, সমর্থকরা। ক্যাম্পাসের গেট বন্ধ করে দেওয়া হলে বাইরে থেকে লাঠি, বোতল, ইট, জুতো, চায়ের ভাঁড় ছোড়া হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের একপ্রস্থ ধস্তাধস্তি হয়। পাল্টা গেটের ভিতর থেকে গো ব্যাক স্লোগান তোলেন ছাত্র-ছাত্রীরা। এরপর রোড শো কলেজ স্ট্রিট পেরিয়ে বিধান সরণি ঢোকার পর আর এক প্রস্থ অশান্তি। বিজেপির মিছিল থেকে বিদ্যাসাগর কলেজে ছোড়া হয় ইট। কলেজের ভিতরে ঢুকে বিজেপি কর্মীরা ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিদ্যাসাগর কলেজ হস্টেলে থাকা কয়েকজন পড়ুয়া জখম হন। তাঁদের অভিযোগ, বিজেপির রোড শো থেকে হামলা চালানো হয়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget