এক্সপ্লোর

Sayantika Banerjee : হঠাৎ করে ছাদে ওঠা যায় না, স্টেপ বাই স্টেপ যেতে হয়, সায়ন্তিকাকে তৃণমূল প্রার্থীর খোঁচা

Loksabha Elections 2024 : এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, 'তিনি একটু অভিমানী বটে' । আর তারপরই অরূপের খোঁচা, হঠ্ করে তো ছাদে উঠিয়ে নেওয়া যায় না।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  রবিবার ব্রিগেড ময়দান থেকে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভূমিপুত্রেই আস্থা রেখেছে শাসক দল। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী হয়েছেন তালডাংরার বিধায়ক ও দলের জেলা সভাপতি অরূপ চক্রবর্তী। আর এই ঘোষণার পরই ব্রিগেড থেকে ফোন হাতে হনহন করে বেরিয়ে যান, বাঁকুড়ার মাটি কামড়ে পড়ে থাকা অভিনেত্রী-রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। তিনি নাকি পার্টির দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন ! এরপর এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, 'তিনি একটু অভিমানী বটে' । 

কিন্তু তাঁর অভিমানকে পাত্তা দিতে নারাজ অরূপ চক্রবর্তী। তাঁর স্পষ্ট প্রশ্ন, ' অভিমানটা কীসের? দল ঠিক করবে কে প্রার্থী হবে। আমি আছি বলে আমাকে প্রার্থী করে দিতেন মনে হয়? আমি তো এতদিন ধরে দলটা করছি। আমাকে দল মনে করেছে প্রথমে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, MLA, তারপর তো MP। হঠ্ করে তো ছাদে উঠিয়ে নেওয়া যায় না। স্টেপ বাই স্টেপ হয়। আমি পঞ্চায়েত ছিলাম, জেলা পরিষদ ছিলাম। আমি মেন্টর ছিলাম, আমি সভাধিপতি ছিলাম। MLA হয়েছি, এবার MP দিয়েছে আমায়।'

রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে 'অভিমানী' সায়ন্তিকা এবিপি আনন্দকে জানান, 'এতদিন ধরে খেটেছি, তিন বছর ধরে নিশ্চই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করে নিই। যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানি, নিশ্চই একটু খারাপ তো লাগবেই।' 

সেই সঙ্গে জানিয়েও দেন বিজেপি থেকে প্রস্তাব পেয়েছেন। কিন্তু উত্তর দেননি। দেবেনও না। তবে কেন তাঁকে প্রার্থী করা হল না, তা আগে জানালে ভাল হত। 

২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েই বাঁকুড়া থেকে প্রার্থী হন সায়ন্তিকা। কিন্তু বিজেপির নিলাদ্রি শেখর দানার কাছে পরাজিত হন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সায়ন্তিকার ওপর ভরসা না রেখে বর্তমান বিধায়ককে নির্বাচন করেছে দল। অরূপ চক্রবর্তী প্রার্থী হতেই ক্ষোভ প্রকাশ করেছেন সায়ন্তিকা। 

আর তাতেই প্রতিক্রিয়া দিয়েছেন অরূপ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, হঠ্ করে তো ছাদে উঠিয়ে নেওয়া যায় না। সায়ন্তিকার অভিমান পর্বের মাঝেই মঙ্গলবার থেকে প্রচারে নামলেন অরূপ চক্রবর্তী। প্রচারের সঙ্গে সঙ্গে এলাকার বেশকিছু মন্দিরে এদিন পুজো দেন তিনি। 

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget