এক্সপ্লোর

TMC Candidate List : তোলপাড় করা দুর্নীতিতে নাম, খেটেছেন জেল, এমন কাকে কাকে টিকিট তৃণমূলের?

দুর্নীতির অভিযুক্তে জেল খাটার পর, বর্তমানে জামিনে মুক্ত কেউ টিকিট পেলেন, কেউ পেলেন না!

দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছিলেন। এখন জামিনে মুক্ত। এরকম কাউকে প্রার্থী করল তৃণমূল (All India Trinamool Congress)।  আবার কাউকে টিকিট দিল না। স্কুলে নিয়োগ দুর্নীতি (SSC Scam), রেশন দুর্নীতি, সারদা কাণ্ড, নারদা কাণ্ড—একাধিক ইস্যুতে বারবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল! আর আর জি কর কাণ্ড (RG Kar Case)-এও দলের একাধিক নেতা-বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা।

এই প্রেক্ষাপটে হতে চলেছে আরও একটা বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। বিধানসভার যুদ্ধে প্রথমবার এমন ১৪১ জনকে নামাল তৃণমূল! উল্টোদিকে টিকিটই দেওয়া হল না চার মন্ত্রীকে। তৃণমূলের তালিকায় অভিনেতা-অভিনেত্রীদের কোনও চমক দেখা গেল না! রাজনীতিবিদদের ওপরই মূলত ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)।

দেখা গেল দুর্নীতির অভিযুক্তদের মধ্যে কেউ টিকিট পেলেন, কেউ পেলেন না। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য , যিনি স্কুলে নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) দীর্ঘদিন জেল খেটেছেন—এবার তাঁকে আর প্রার্থী করল না দল। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহারও। দ্বিতীয়বার গ্রেফতার হয়ে বর্তমানে তিনি জেলবন্দি—তাঁকেও টিকিট দেয়নি তৃণমূল।

কিন্তু রেশন দুর্নীতি কাণ্ড (Ration Scam West Bengal)-এ জেল খাটার পর বর্তমানে জামিনে মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী Jyotipriya Mallick-কে ফের হাবড়া থেকেই প্রার্থী করেছে তৃণমূল।

আর জি কর মেডিক্যাল কাণ্ড (RG Kar Medical College Case)-এর পর সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ( Central Bureau of Investigation) । এবার তাঁকে আর প্রার্থী করল না দল।

এবার দল আর প্রার্থী করেনি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। তাঁর পরিবর্তে তাঁর ছেলেকেই প্রার্থী করেছে তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন জেল খাটার পর সদ্য জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়( Partha Chatterjee )। ঘুরিয়ে হলেও ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তাঁকে আর প্রার্থী করল না দল। তাঁর কেন্দ্র বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়কে ( Ratna Chatterjee-) প্রার্থী করা হয়েছে। এছাড়াও সারদা কাণ্ড (Saradha Scam)-এ অভিযুক্ত মদন মিত্রকে ফের প্রার্থী করল তৃণমূল। প্রথমবার বিধানসভা ভোটে দল টিকিট দিল কুণাল ঘোষকে! নারদা কাণ্ড (Narada Sting Case)-এ অভিযুক্ত ফিরহাদ হাকিমকে ( Firhad Hakim) ফের প্রার্থী করল দল। তবে শেষ কথা বলবে গণতন্ত্র—ভোটারই ঠিক করবেন , কে হবেন বিজয়ী।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget