এক্সপ্লোর

শনিবার কাটোয়ায়, তৃণমূল সমর্থক কৃষকদের বাড়ি থেকে এক মুঠো করে শস্য নেবেন নাড্ডা!

এবার পূর্ব বর্ধমানে কৃষকের ঘরে খাবেন বিজেপির শীর্ষ নেতা নাড্ডা। শনিবার পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। কর্মসূচির ফাঁকেই, কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে দুপুরে খাবেন জেপি নাড্ডা। নিজে হাতে রান্না করবেন কৃষকের স্ত্রী।

পূর্ব বর্ধমান: কাল কাটোয়ায় ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দুপুরে খাবেন কৃষক পরিবারে। বর্ধমানে করবেন রোড শো। তার আগে কাটোয়া শহর ছেয়ে গেল তৃণমূলের পতাকায়।  জঙ্গলমহলে গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন অমিত শাহ। বাগুইআটি-তে মতুয়া পরিবারের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন। এবার পূর্ব বর্ধমানে কৃষকের ঘরে খাবেন বিজেপির শীর্ষ নেতা নাড্ডা।  শনিবার পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। কর্মসূচির ফাঁকেই, কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে দুপুরে খাবেন জেপি নাড্ডা। নিজে হাতে রান্না করবেন কৃষকের স্ত্রী।  বিজেপি সূত্রে খবর, মেনুতে থাকবে ভাত,  লেবু,  শাক,  বেগুন ভাজা, আলুভাজা, পাঁচমিশালি তরকারি সবজি দিয়ে ডাল,  ফুলকপির তরকারি,  চাটনি, পায়েস। এদিকে মথুরাবাবুর স্ত্রী জানিয়েছেন, বিজেপি সভাপতি কে খেতে দেওয়ার সময় সুযোগ পেলে বলব, রাজ্য সরকার থেকে কোন সাহায্য পাইনি।  বিজেপির সর্বভারতীয় সভাপতির কর্মসূচি উপলক্ষ্যে পদ্ম-পতাকায় ছয়লাপ বর্ধমান শহর। রাস্তায়  নাড্ডার বিশাল বিশাল কাটআউট। চতুর্দিকে ফ্লেক্স-ফেস্টুন।  এদিকে, এরই মধ্যে কাটোয়া-জুড়ে ভরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়। স্থানীয় তৃণমূল নেতা ও জগদানন্দপুর পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল বলেন, একটাই কারণ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাতে বুঝতে পারে, এই এলাকা তৃণমূলের শক্ত ঘাটি। অন্যদিকে তিনি এও দাবি করেন, নাড্ডা যে পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো শস্য নেবেন, তারা তৃণমূল সমর্থক। তৃণমুল ইচ্ছা করলে ওই কৃষক পরিবারগুলিকে বারণ করে দিতে পারত। ওইসব পরিবার এক মুঠো শস্য বিজেপিকে দেবে ঠিকই, কিন্তু ভোট দেবে তৃণমূলকে।  অন্যদিকে পূর্ব বর্ধমানের  বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের দাবি, তৃণমুল নাড্ডাকে স্বাগত জানানোর জন্য পতাকা লাগিয়েছে। তৃণমূলের সবাই এখন বিজেপিতে আসতে চাইছে।  শনিবার নাড্ডার কর্মসূচির আগে শুক্রবার এলাকা পরিদর্শন করে পুলিশ-প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget