এক্সপ্লোর

TMC Lok Sabha Candidature: হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা, মুখোমুখি লড়াই লকেটের সঙ্গে

Rachna Banerjee: রবিবার ব্রিগেডের মঞ্চে প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পাশাপাশি দেখা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। রবিবার অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। বিনোদন জগৎ থেকে এবার রাজনীতির মঞ্চে অবতীর্ণ হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে তাঁকে প্রার্থী করল তৃণমূল। রবিবার ব্রিগেডের মঞ্চে প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। (TMC Lok Sabha Candidature)

অতি সম্প্রতি একটি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হন তৃণমূলনেত্রী মমতা। ঘটনাচক্রে ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন রচনা। সেখানে দু'জনের সমীকরণ দেখে তখন থেকেই জল্পনা শুরু হয়। রচনাকে মমতাকে প্রার্থী করতে চান বলে তৃণমূলের অন্দর থেকেই খবর উঠে আসে। রবিবার সেই খবরে সিলমোহর পড়ল। দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রচনার নাম ঘোষণা করেন প্রার্থী হিসেবে। (Rachna Banerjee)

বাংলা ছবির অতি পরিচিত মুখ রচনা। পাশাপাশি হিন্দি, ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন। তবে বেশ কয়েক বছর ধরেই বড়পর্দার বাইরে তিনি। তাই বলে জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। বরং টেলিভিশনে সঞ্চালনার মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁঁছে যান তিনি। বাংলার ঘরে ঘরে বর্তমানে তিনি পরিচিত 'দিদি নং ১' হিসেবেই। রাজনীতিতে সকলের যাঁকে 'দিদি' হিসেবে অভিহিত করেন, সেই মমতার হাত ধরে এবার রাজনীতিতে অবতীর্ণ হলেন রচনা।

আরও পড়ুন: TMC Lok Sabha Candidature: যাদবপুরে সেই তারকা প্রার্থীই, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ

তবে যে হুগলিতে রচনাকে প্রার্থী করেছে তৃণমূল, সেখান থেকে আবারও BJP-র প্রার্থী হয়েছেন, রচনার একসময়ের সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। বর্তমানেও হুগলির বিদায়ী সাংসদ লকেট। সেখানেই এবার রাজনীতির ময়দানে মুখোমুখি লড়াইয়ে দুই নায়িকাকে দেখা যাবে। লকেট রাজনীতিতে ইতিমধ্যেই অভিজ্ঞ হয়ে উঠেছেন। এই প্রথম লড়াইয়ে নামছেন রচনা। তাঁর হয়ে প্রচারের কৌশল তৈরি করছে তৃণমূল।

লোকসভা নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে মোটামুটি সবদলই প্রস্তুতি, প্রচার শুরু করে দিয়েছে। সেই আবহেই রবিবার প্রার্থিতালিকা ঘোষণা করল তৃণমূল। ব্রিগেডে 'জনগর্জন' সভা থেকে দলের প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। মমতা নন, অভিষেক প্রার্থীদের নাম ঘোষণা করেন। সকলকে সঙ্গে নিয়ে হাঁটেন মমতা। একসঙ্গে ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। জাতীয় স্তরে I.N.D.I.A জোটের শরিক হলেও, বাংলায় কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন মমতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget