এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘বিজ্ঞাপনে মিথ্যে বুলি, ১০ পয়সাও দেয়নি কেন্দ্র’, মোদিকে লেনদেন প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

Lok Sabha Elections 2024: বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন অভিষেক।

ময়নাগুড়ি: প্রাপ্য বকেয়া নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রীয় সরকার গত তিন বছরে কোনও প্রাপ্য মেটায়নি, শুধু অহরহ মিথ্যে বলে যাচ্ছে বলে অভিযোগ তুললেন অভিষেক। CAA-র নামে সকলের কাগজ চাওয়ার আগে ক্ষমতা থাকলে বকেয়া নিয়ে কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করে দেখাক বলেে চ্যালেঞ্জ ছুড়েন। (Abhishek Banerjee)

বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন অভিষেক। প্রাপ্য বকেয়া নিয়ে ফের সেখানে কেন্দ্র এবং বিজেপি-কে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, "আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যদি আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা দিয়ে থাকেন, তার শ্বেতপত্র প্রকাশ করুন। ২০২১ সালে বাংলায় হেরে যাওয়ার পর গত তিন বছরে ১০ পয়সা দিয়েছেন বলে যদি প্রমাণ করতে পারেন, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব আমি। ৪৪০০০ কোটি টাকা নাকি দিয়েছে? শুধু মিথ্যে কথা। ১০ পয়সা দিয়েছেন দেখান দেখি! আনুন কাগজ।" (Lok Sabha Elections 2024)

প্রাপ্য বকেয়া নিয়ে অভিষেক আরও বলেন, "দেশের মানুষকে নাগরিকত্ব দেবেন বলে তো কাগজ চাইছেন! নিজেদের কাগজ কোথায়? কী মোদিবাবু! বাংলায় যদি টাকা পাঠিয়ে থাকেন, তা তো দিল্লি থেকে উড়ে আসেনি? ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পাঠিয়েছেন নিশ্চয়ই! সেই লেনদেনের তথ্য প্রকাশ করুন। টাকা ছাড়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি ছিল নিশ্চয়ই! শ্বেতপত্র প্রকাশ করুন তাহলে। ২০২১-'২২, ২০২২-'২৩ এবং ২০২৩-'২৪ অর্থবর্ষে ১০ পয়সা দিয়েছেন বলে যদি প্রমাণ করতে পারেন, রাজনীতি ছেড়ে দেব।"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘৩০০০ কোটির রামমন্দির হয়েছে, মাথার উপর ছাদ গড়ার টাকা মেলেনি’, ভোটারদের বার্তা অভিষেকের

সাধারণ ভোটারদের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দেন অভিষেক। তাঁর কথায়, "আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে। কারণ আপনারা আবাস যোজনাকে সামনে রেখে ভোট দেননি। ভোট দেননি পাড়ার রাস্তা, জল পরিষেবাকে সামনে রেখে। ১০০ দিনের কাজকে সামনে রেখে ভোট দেননি, তাই ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে। এবারের নির্বাচন তাই কেন্দ্রে সরকার নির্বাচনের জন্য নয়, প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিরোধ এবং শিক্ষা দেওয়ার ভোট।  ভাঁওতাবাজি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছিল। কড়ায় গণ্ডায় বুঝে নিন।"

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের তুলনাও টানেন অভিষেক। তাঁর অভিযোগ, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেও, প্রতিশ্রুতি পূরণ করেনি মোদি সরকার। কিন্তু বাংলার সরকার লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি পূরণ করেছে। তাই নিজেদের অধিকারকে সামনে রেখে বাংলার মানুষকে ভোট গিকে আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget