এক্সপ্লোর

পোস্টার ছিঁড়ে ঘুড়ি: ক্যানিংয়ে বালক নিগ্রহে গ্রেফতার তৃণমূল কর্মী

ক্যানিং: ঘুড়ি বানানোর জন্য তৃণমূলের পোস্টার ছেঁড়ায় এক ১০ বছরের বালককে মারধর করার ঘটনায় আজ আসমাউল সর্দার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হল। পোস্টার ছেঁড়ায় ওই বালককে মারধর করে হামলাকারীরা। সে বলেছে, ধরে নিয়ে যাওয়ার পর নারকেল গাছে সজোরে মাথা ঠুকে দিয়েছিল কাকুরা। মাথার মধ্যে ব্যথা করছে খুব। বন্ধুরা সবাই ছুটে দৌড়ে বেড়াচ্ছে। বাড়িতে থাকতে একদম ভাল লাগছে না।  তার মা সাহানারা বিবি বলেন, কলকাতার হাসপাতালে ডাক্তার দেখিয়ে বুধবারই বাড়ি এসেছে ছেলে। কিন্তু সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েছে। পাড়ার কাকুদের বেধড়ক মারধরে গুরুতর জখম ছোট্ট এই প্রাণ। আতঙ্কিত বাড়ির বড়রা। অভিযোগ, পোস্টার ছেঁড়ায়, বাচ্চাটিকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। মুখ-পা বেঁধে তাকে ফেলে দেয় পাশের খেতে। বিকেলে যখন খেত থেকে তাকে উদ্ধার করা হয়, তখনও কাপড় দিয়ে বাঁধা ছিল মুখ। পা বাঁধা ছিল নাইলনের দড়িতে। পরিবারের লোকেরা দাবি করেন, প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে অভিযুক্তরা। বাবা মহিউদ্দিন মোল্লা বলেছেন, ওরা বলছে আমরা সওকত মোল্লার লোক... কে ধরবে? তৃণমূল বলেই পুলিশ ধরতে চাইছে না। অভিযুক্তদের খুঁজেই পাচ্ছে না বলে পুলিশ দাবি করলেও, বুধবার এবিপি আনন্দর ক্যামেরা দিব্য খুঁজে বের করে তাদের একজনকে।  ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করে গ্রেফতার হওয়া আসমাউল! সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সওকত মোল্লাও। প্রশ্ন ওঠে, অভিযুক্তরা তৃণমূল কর্মী বলেই কি কাউকে ধরছে না পুলিশ? । সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। শেষ পর্যন্ত চাপের মুখে এদিন সন্ধ্যে ৬টা নাগাদ আসমাউল সরদারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে বাকিদের সন্ধান চলছে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget