এক্সপ্লোর
কেরলে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু, বাড়ি ফিরে মৃত আরও এক
বেনুগোপাল মারার (৭২) নামে এক ব্যক্তি ভোট দিয়ে বাড়ি ফিরে অস্বস্তি বোধ করতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

কান্নুর: কেরলে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ হয়ে দু’জন বয়স্ক ব্যক্তির মৃত্যু হল। ভোট দিয়ে বাড়ি ফিরে আরও একজন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাটাকারা লোকসভা কেন্দ্রের অন্তর্গত অঞ্চল পানুরের কাছে চোকলি রাম বিলাসম এল পি স্কুলের বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বিজয়ী (৬৫) নামে এক মহিলা। হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একইভাবে পাঠনমথিট্টা জেলার বাদসসেরিক্কারা অঞ্চলে একটি বুথে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ হয়ে পাপাচান (৮০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে, বেনুগোপাল মারার (৭২) নামে এক ব্যক্তি ভোট দিয়ে বাড়ি ফিরে অস্বস্তি বোধ করতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
Before You Go
CM Suvendu Adhikari News: জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion



















