এক্সপ্লোর

WB By Election 2024: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা এবার বামেদের, কে কোথায় দাঁড়ালেন ?

Left Front List WB Assembly By Poll 2024: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা এবার বামেদের, কোন কেন্দ্র থেকে কাকে টিকিট দেওয়া হল এবার ?

কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি ও তৃণমূল। এবার ৫ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। তবে হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। 'পরে জানানো হবে' বলে বামেদের তরফে ঘোষণা হয়েছে।

  রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র ফেসবুক পোস্টে শুরুতেই লিখেছেন, 'এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে।' তালডাঙরা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী দেবকান্তি মোহান্তি। মেদিনীপুর কেন্দ্রে মনিকুন্তল খামরুইকে (সিপিআই প্রার্থী) টিকিট দিয়েছে বামেরা।  মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পাদম ওঁরাও। সীতাই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অরুন কুমার বর্মা। নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে দেবজ্যোতি মজুমদারকে।  

১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু তৎপরতা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি,হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট হবে। 

আরও পড়ুন, মাস পেরোলেই উপনির্বাচন, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির বিরুদ্ধে বিস্ফোরক পোস্টার !


সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য় প্রস্তাব দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তবে কমিশন সূত্রে খবর, শেষ অবধি বিধানসভা উপনির্বাচনে প্রতিটি কেন্দ্রের জন্য ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। সেই মতো চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি প্রত্যেকটি বুথেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা ২৩ নভেম্বর।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget