এক্সপ্লোর

Bhabanipur Bypoll: গ্রেফতারের পরেই ভবানীপুরকাণ্ডে ধৃত ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর

তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ...

সৌভিক মজুমদার, কলকাতা: গ্রেফতারের পরেই ভবানীপুরকাণ্ডে ধৃত ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর করা হল। এদিন ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত।

এর আগে, ভবানীপুরে শেষদিনের প্রচারে তৃণমূল ও বিজেপির গন্ডগোলের জেরে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ভবানীপুর থানা। 

পুলিশের দাবি, দু’তরফ থেকে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে।  বেআইনি জমায়েত, হুমকি ও মারধরের একাধিক ধারায় রুজু হয় মামলা।  ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। 

লালবাজার সূত্রে খবর, ভবানীপুরের উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ বিকেলে ভবানীপুর বিধানসভা এলাকার ৯টি থানার ওসিদের সঙ্গে বৈঠক করবেন কলকাতার পুলিশ কমিশনার।  

এদিকে, দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে ভবানীপুর উপনির্বাচনের আগে গন্ডগোল  নিয়ে অভিযোগ জানাল বিজেপির এক প্রতিনিধিদল। 

বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব, এম এ নকভি, অনুরাগ ঠাকুররা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন।  বৈঠক সেরে বেরিয়ে ভূপেন্দ্র যাদব জানান, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন তাঁরা।  

সেইসঙ্গে তিনি জানান, ভবানীপুরে শেষদিনের প্রচারে যে গন্ডগোল হয়েছে, তার ভিডিও ফুটেজও তাঁরা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। 

অন্যদিকে, ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই। এদিনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট সূচি মেনে ভোট, জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। 

তবে, মুখ্যসচিবের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ করেছে উচ্চ আদালত। তিনি (মুখ্যসচিব) একজন পাবলিক সার্ভেন্টের চেয়েও বেশি করে নিজেকে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের ভৃত্য হিসাবে দেখাতে চেয়েছেন, পর্যবেক্ষণ হাইকোর্টের। 

ভবানীপুরে উপ নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট হবে, বলেছেন মুখ্যসচিব। একজন প্রার্থী ভোটে জিতলে বা হারলে কী ধরনের সাংবিধানিক সঙ্কট হয়? সেটা মুখ্যসচিব স্পষ্ট করে বলেননি, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। 

মুখ্যসচিব কী করে জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়বেন? তিনি তো কোনও দলের মুখপাত্র বা রিটার্নিং অফিসার নন। যিনি না জিতলে সাংবিধানিক সঙ্কট হবে, তাঁর জেতা নিশ্চিত করা মুখ্যসচিবের কাজ নয়। পর্যবেক্ষণ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 

আরও পড়ুন: ভবানীপুরে শেষদিনের প্রচারে গণ্ডগোলের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৮

আরও পড়ুন: নির্দিষ্ট সূচি মেনেই হবে ভবানীপুরের উপনির্বাচন, জানিয়ে দিল হাইকোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget